April 14, 2026, 11:45 pm

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

বেগমগঞ্জে ১০ মামলার আসামী অস্ত্রসহ গ্রেফতার

মোঃ আনিছুল হক

mostbet

খুন, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজিসহ ১০ মামলার আসামী বেগমগঞ্জ উপজেলার পশ্চিমাঞ্চলের ত্রাস জগদিশপুর গ্রামের মাইজ্জার বাড়ী থেকে নুর আলম সোহাগ (২৮) কে একটি পাইপ গান সহ শনিবার সন্ধ্যায় পুলিশ গ্রেফতার করেছে। সে ঐ বাড়ীর আমির হোসেনের পুত্র।

রাজগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আমিন জানান, বেগমগঞ্জ উপজেলার ৪ নং আলাইয়ারপুর ইউনিয়নের জগদিশপুর গ্রামের ঘোষের বাড়ীতে লাতু মিয়ার একটি মামলার তদন্ত করতে গেলে নুর আলম সোহাগ ও তার দলবল পুলিশের সাথে কথা কাটাকাটি শুরু করে। এরপর পুলিশের উপর হামলার চেষ্টা করলে তাকে পাইপগানের মত একটি খেলনা সহ আটক করা হয়। তাকে জিজ্ঞাসার পর সে সুমন খুন সহ বেগমঞ্জে ৬টি ও লক্ষীপুর থানায় ৪টি মামলার চার্জসিট ভূক্ত আসামী বলে স্বীকার করে।

জানা যায়, সোহাগ ও তার সঙ্গীয় মোহাম্মদপুরের রুবেল, দক্ষিণ অভিরামপুরের জসিম, জগদিশপুরের আজাদ ও ছোট রুবেল সহ ১৫/২০ জনের একটি বাহিনী রয়েছে। তারা দীর্ঘদিন থেকে কয়েকশ হুন্ডা রাস্তা থেকে ছিনতাই করে নিয়ে টাকা আদায় করে ছেড়ে দিতো। একটি সূত্র জানায়, এই জঘন্য অপরাধী বেগমগঞ্জের পশ্চিমাঞ্চলে ত্রাস হিসেবে পরিচিত হলেও তাকে ছাড়িয়ে নিতে একটি প্রভাবশালী মহল জোর তৎপরতা শুরু করেছে।

Share Button

     এ জাতীয় আরো খবর