March 22, 2026, 7:54 pm

সংবাদ শিরোনাম
ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

দেশ একদিন শেষ হয়ে যাবে লুটপাটের কারণেই : মির্জা আব্বাস

খায়রুল আলম সুমনঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, বাংলাদেশ আজকে ‘হায় হায় কোম্পানির’ কবলে পড়েছে, আর আওয়ামী লীগ হয়ে গেছে ‘খাই খাই কোম্পানি’। এ সরকারের লুটপাটের কারণের দেশের মধ্যম আয়ের মানুষ আজ নিম্ন আয়ের মানুষে পরিণত হয়েছে। ২৫ জুলাই সোমবার দুপুরে সিলেটের দক্ষিণ সুরমায় জিয়াউর রহমান ফাউন্ডেশন ও ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশের যৌথ উদ্যোগে ফ্রি চিকিৎসাসেবা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মির্জা আব্বাস এসব কথা বলেছেন, তিনি বলেন, বিদ্যুৎ উৎপাদনের নামে পাওয়ার প্লান্ট কোম্পানিগুলোর মাধ্যমে সরকার জনগণের হাজার হাজার কোটি টাকা লুটপাট করা হচ্ছে । আওয়ামী লীগের লুটপাটের কারণেই দেশটাই একদিন শেষ হয়ে যাবে এমন অভিযোগও করেন মির্জা আব্বাস।উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমান উল্লাহ আমান বলেছেন, বর্তমান সরকারের অধিনে কোন সুষ্ঠু নির্বাচন হচ্ছে  না। নিরপেক্ষ সরকারের অধিনে নির্বাচন না হলে জনগণ শেখ হাসিনাকে গণভবন থেকে বের করে দেবে বলে তিনি মন্তব্য করেন।

শাহজালালের পুণ্যভূমি থেকেই সরকার পতনের আন্দোলনের সূচনা হবে বলে হুশিয়ারি দেন আমান উল্লাহ আমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, ড. এনামুল হক চৌধুরী, বিএনপির সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরীসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।
Share Button

     এ জাতীয় আরো খবর