March 25, 2026, 10:52 am

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

ঢাকায় বিএনপির মিছিলে পুলিশের ধাওয়া

মিছিলে দলের সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, প্রচার সম্পাদক শহীদউদ্দিন চৌধুরী এ্যানি, কেন্দ্রীয় নেতা মোস্তাফিজুর রহমান বাবুল, শহীদুল ইসলাম বাবুল, হারুনুর রশীদ, আ ক ম মোজাম্মেল হক, খান রবিউল ইসলাম রবিও ছিলেন।

নয়া পল্টন থেকে শুরু এই মিছিল ফকিরাপুলের কাছে গেলে পুলিশের ধাওয়ায় ছত্রভঙ্গ হয়ে যায়। সেখান থেকে কয়েকজনকে পুলিশ আটেক করেছে।

বেলা ১টা ২০ মিনিটে হাউজ বিল্ডিংয়ের গলি থেকে বিএনপি নেতা-কর্মীরা স্লোগান দিতে দিতে দৈনিক বাংলার কাছে আসে। সেখানে যুবদলের সভাপতি সাইফুল ইসলাম নিরব ও সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু মিছিলে যোগ দেন।

মিছিলটি ফকিরাপুল পানি ট্যাংকের কাছে গেলে হাজার খানেক নেতা-কর্মী এই মিছিলে যোগ দেন। তখন মিছিলের সামনে আসেন মির্জা আব্বাস, ফারুক ও বুলু।

মিছিলটি পানির ট্যাংক অতিক্রম করে ২০ গজ পেরুনোর পর পুলিশ পেছন দিক থেকে ধাওয়া দেয়। এরপর গলি থেকে কয়েকজনকে আটক করে।

এদিকে বিজয়নগর থেকেও একটি মিছিল বের হলে সেখান থেকে নগর বিএনপি নেতা নবীউল্লাহ নবীসহ কয়েকজনকে আটক করে পুলিশ।

জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতি মামলায় বৃহস্পতিবার আদালত খালেদা জিয়াকে ৫ বছরের কারাদণ্ড দেয়। তিনি এখন কারাগারে রয়েছেন।

এর প্রতিবাদে বিএনপি শুক্র ও শনিবার বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করে।

Share Button

     এ জাতীয় আরো খবর