April 8, 2026, 12:50 pm

mostbet
সংবাদ শিরোনাম
নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল

লালপুরে চাঞ্চল্যকর পুত্র খুনের ঘটনায় পিতা আটক

শামসুল ইসলাম, নাটোর জেলা প্রতিনিধিঃ
 নাটোরের লালপুরে চাঞ্চল্যকর পিতার হাতে পুত্র খুনের ঘটনায় অভিযুক্ত পিতা আজিজুর রহমান (৬৫) কে আটক করেছে পুলিশ।
গতকাল বৃহস্পতিবার (৭ জুলাই) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে পূর্ব পাড়া থেকে তাকে আটক করা হয়।
লালপুর থানাধীন ওয়ালিয়া পুলিশ ফাড়ির অফিসার ইনচার্জ ফারুক হোসেন তালাশ এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সহ খুনের প্রায় চার ঘণ্টার মধ্যেই অভিযুক্ত আজিজুর রহমানকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।
লালপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মনোয়ারুজ্জামান জানান, বৃহস্পতিবার দুপুর সোয়া তিনটার দিকে পারিবারিক কলহের জের ধরে ছেলে আব্দুল হাকিম কে হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যা করে আজিজুর। ঘটনার পরেই সে আত্মগোপন করার চেষ্টা করে, পরে বিশেষ অভিযানের মাধ্যমে তাকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে হত্যা মামলা সহ আইনগত ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।
Share Button

     এ জাতীয় আরো খবর