April 13, 2026, 9:37 pm

mostbet
সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

রাজশাহীতে আলোচিত সানি হত্যা মামলায় আরও ২ আসামী গ্রেপ্তার

এস আর সোহেল রানা(রাজশাহী)তানোর,প্রতিনিধিঃ
রাজশাহীতে আলোচিত সানি হত্যা মামলার আরও ২ আসামীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৫ এর একটি দল। বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এই বিষয়টি নিশ্চিত করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, রাজশাহী নগরীর হেতেমখাঁ এলাকার শফিকের ছেলে শাহী (১৯) ও একই এলাকার মৃত সোহেলের ছেলে রাহিম (১৯)।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সানি হত্যার পরপরই আসামীরা বিভিন্ন পথে বাংলাদেশের সীমান্ত অতিক্রমের চেষ্টা করে। পরে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতায় ব্যর্থ হয়ে স্থানীয় পরিবহনের মাধ্যমে নারায়ণগঞ্জে আশ্রয় গ্রহণ করে।
এরপর গোপন সূত্রের ভিত্তিতে র‌্যাব-৫ এর একটি দল অভিযান পরিচালনা করে ঢাকা মহানগরীর শ্যামলী থেকে শাহীকে আটক করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে রাহিমকে গ্রেপ্তার করা হয়।
এর আগে ঘটনার ২৪ ঘন্টা পর আমিন (১৮) নামে এক আসামিকে গ্রেপ্তার করেছিলো রাজশাহীর বোয়ালিয়া থানা পুলিশ।
সানি হত্যা মামলার অন্যান্য আসামিরা হলেন, মুহিন ওরফে আন্নাফ, তার মা রাজশাহী মহানগর মহিলা দলের ক্রীড়া সম্পাদক বিথী, সিফাত, রাহিম, সোহরাব খান লাল, শাহী, শিউলি ও অনিম।
প্রসঙ্গত, গত রোববার (৩ জুলাই) রাত ৯টার দিকে সানি তার এক বন্ধুকে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের দিকে নিয়ে আসলে পূর্ব শত্রুতার জেরে মুহিম তার দলবল নিয়ে সানিকে তুলে নিয়ে যায়।
পরে তাকে হেতেমখাঁ সবজি পাড়া এলাকায় একটি বাড়ির সামনের রাস্তায় উপর্যপুরী কোপানো ও পেটানো হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় আহত অবস্থায় সানিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
Share Button

     এ জাতীয় আরো খবর