March 30, 2026, 6:17 am

সংবাদ শিরোনাম
দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬ ক্যান্সার প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা ও খাদ্যাভ্যাস পরিবর্তনের বিকল্প নেই পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে শতাধিক গাছ নষ্টের অভিযোগ এক-এগারোর ছায়া: বন্ধ দরজার ভেতর থেকে উঠে আসা নাম—মাসুদ রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন?

করোনায় একদিনে ১২ জনের মৃত্যু, শনাক্তের হার ১৬.৫১ শতাংশ

অনলাইন ডেস্কঃ

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছেন আরও ২ হাজার ২৮৫ জন। এ নিয়ে করোনা শনাক্তের সংখ্যা দাঁড়ালো ১৯ লাখ ৮০ হাজার ৯৭৪ জনে। আর মারা গেছেন ১২ জন। এদিন নমুনা পরীক্ষা করা হয়েছে ১৩ হাজার ৮৪২টি।

সোমবার (৪ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তির হিসেব অনুযায়ী, পরীক্ষার অনুপাতে করোনা শনাক্তের হার ১৬ দশমিক ৫১ শতাংশ। রোববার এ সংখ্যা ছিল ১৫ দশমিক ৫৩ শতাংশ। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ৪৮২ জন। এ নিয়ে মোট সুস্থ হলো ১৯ লাখ ৮ হাজার ৭৭৯ জন। দেশে করোনায় মোট মৃত্যু হলো ২৯ হাজার ১৭৪ জনের।

প্রসঙ্গত, দেশে করোনার প্রথম সংক্রমণ শনাক্ত হয়েছিল ২০২০ সালের ৮ মার্চ। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে।

Share Button

     এ জাতীয় আরো খবর