April 9, 2026, 10:36 am

সংবাদ শিরোনাম
রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন
Exif_JPEG_420

কালশী কুর্মিটোলা বিহারী ক্যাম্পের ১০ জনকে হত্যার বিচারের দাবি

কালশী প্রতিনিধিঃ
৮ বছর আগে ১৪ জুন ২০১৪ কালশী কুর্মিটোলা বিহারী ক্যাম্পে ৯ জনকে পুড়িয়ে ও ১জনকে গুলি করে হত্যা করা হয়। এই হত্যাকাণ্ডের বিচারসহ মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে এলাকাবাসী ও এস. পি. জি. আর. সি।
মঙ্গলবার (১৪ জুন) সকাল সাড়ে ১১ টার দিকে রাজধানীর মিরপুর ১২ নম্বর, ই- ব্লক, বায়তুর রহমত জামে মসজিদের সামনে আয়োজিত মানব বন্ধনে এসব দাবি জানানো হয়।
মানববন্ধনে এস পি জি আর সির সভাপতি মো. মইন উদ্দিন মুন্না বলেন, দীর্ঘ আট বছর যাবত আমরা আন্দোলন ও প্রতিবাদ বিক্ষোব করে যাচ্ছি। মামলার কোনো অগ্রগতি নেই। বিভিন্ন আইনি সংস্থার কাছে দায়িত্ব দেয়া হলেও একজন আসামি গ্রেফতার করে আদালতকে  দেখাতে পারে নাই বলে অভিযোগ করেন তিনি।
মোহাম্মাদীয়া ওয়েলফেয়ার ফাউন্ডেশনে প্রতিষ্ঠাতা
শাহ্ মান্না বলেন, কালশী হত্যাকাণ্ডে বেঁচে যাওয়া একমাত্র মেয়ে ফারজানা আক্তার কে চিকিৎসা, শিক্ষা ও পুনর্বাসন এর জরুরিভাবে ব্যবস্থা গ্রহণ করা হোক। ওই হত্যা মামলার তদন্ত কারী সংস্থা পিবিআইকে আদালতের রিপোর্ট প্রেরণসহ আসমি গ্রেফতার করা হোক।
তিনি আরও বলেন, ৭জনের নামে মিথ্যা মামলা ও অজ্ঞাত তিন হাজার ব্যাক্তির নামে যে মামলা করা হয়েছে। অতি শীঘ্রই মিথ্যা মামলা প্রত্যাহার করা হোক।
মানব বন্ধনে উপস্থিত ছিলেন,এস পি জি আর সি শাখা মিরপুর -১০ শাখার সভাপতি সেলিম ইউসুফ, স্থানীয় এস পি জি আর সি দফতর সম্পাদক মো. রাজু আহমেদ, মো. মোস্তাক আহমদ মাল্লু, খোরশেদ আলম, মো:আকান,
মো: নাইম আনসারী,  এসপিজিআরসি নেতৃবৃন্দসহ প্রমুখ।
Share Button

     এ জাতীয় আরো খবর