March 23, 2026, 5:38 pm

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

প্রেসিডেন্ট পেদ্রো কাস্তিলোর পদত্যাগের দাবিতে সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল পেরু

আন্তর্জাতিক ডেস্কঃ

সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল পেরু। প্রেসিডেন্ট পেদ্রো কাস্তিলোর পদত্যাগের দাবিতে রাজধানী লিমায় রাস্তায় নামেন আন্দোলনকারীরা। এ সময় পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। এদিকে, তিয়েনানমেন স্কয়ারে গণহত্যায় নিহত ব্যক্তিদের স্মরণে হংকংয়ে জনসমাবেশের ওপর নিষেধাজ্ঞার ঘটনায় চরম বিশৃঙ্খলা দেখা দেয় ভিক্টোরিয়া পার্কে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পার্কের আশপাশে টহল জোরদার করেছে হংকং কর্তৃপক্ষ। খবর আল-জাজিরা।

প্রেসিডেন্ট পেদ্রো কাস্তিলোর পদত্যাগের দাবিতে রাজধানী লিমায় সড়কে নামেন পেরুর সাধারণ জনগণ। এ সময় পুলিশি বাধার মুখে পড়েন তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নিরাপত্তা বাহিনী জলকামান ও কাঁদানে গ্যাস ছুড়লে একপর্যায়ে দুই পক্ষের মধ্যে বাধে সংঘর্ষ। মুহূর্তেই রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা।

একজন বিক্ষোভকারী বলেন, প্রেসিডেন্ট পেদ্রো কাস্তিলোর পদত্যাগ করা উচিত। কারণ, পেরুতে তার কোনোরকম জনসমর্থন নেই। দেশকে চরম অস্থিতিশীলতায় নিয়ে গেছে তার দল।

আরেকজন বিক্ষোভকারী বলেন, ‘পেদ্রোর গদি ছাড়ার সময় এসেছে। আমাদের স্বাধীনতা কেড়ে নেয়া হচ্ছে। অর্থনীতিকে ধ্বংসের মুখে ঠেলে দেয়া হচ্ছে। কেউ তাকে সরকার হিসেবে চাই না।’

এদিকে দেশটির আরেকিপা ও কুসকো শহরের মিছিল করেন হাজারো খনি শ্রমিক। আদিবাসী এবং পেরুর বৃহত্তম চীনা মালিকানাধীন কোম্পানির মধ্যে বিরোধের সমাধান না করায় প্রেসিডেন্ট পেদ্রো কাস্তিলো এবং তার সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে লাইমে জড়ো হন শত শত খনি শ্রমিক। খনি শ্রমিকদের দাবি, সরকার খনিটিতে হস্তক্ষেপ করে প্রবেশদ্বার অবরোধকারী সব আদিবাসীকে জোরপূর্বক অপসারণ করুক। এ ছাড়াও তারা তাদের চাকরি হারানোর বিষয়ে উদ্বিগ্ন।

গেল বছর জুলাইয়ে পেরুতে পেদ্রো কাস্তিলোর ক্ষমতা গ্রহণের পর থেকেই পেরুতে রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিতিশীলতা দেখা দিয়েছে বলে দাবি দেশটির নাগরিকদের। এরপর থেকেই সরকারের পদত্যাগের দাবিতে আন্দোলন চালিয়ে আসছেন তারা।এদিকে, চীনের তিয়ানানমেন স্কয়ার গণহত্যার ৩৩তম বার্ষিকীতে নিহত ব্যক্তিদের স্মরণে হংকংয়ের ভিক্টোরিয়া পার্কে জনসাধারণের সমাগম নিষিদ্ধ করেছে হংকং কর্তৃপক্ষ। তবে নিষেধাজ্ঞা অমান্য করে পার্কে হংকংয়ের নাগরিকরা প্রবেশ করতে চাইলে চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয়। এতে পার্কের আশপাশে টহল জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। আটক করা হয়েছে বেশ কয়েকজনকে।

Share Button

     এ জাতীয় আরো খবর