March 24, 2026, 12:37 am

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

সরকার জনগণের নিরাপত্তা দিতে ব্যর্থ ঠাকুরগাঁওয়ে – মির্জা ফখরুল

মোঃ আলমগীর ঠাকুরগাঁও প্রতিনিধি 
রবিবার(৫ জুন) দুপুরে ঠাকুরগাঁও প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে আলোচনাকালে তিনি এই মন্তব্য করে বলেন।
সীতাকুণ্ড অগ্নিকান্ডের ঘটনার দায় সম্পূর্ণ সরকারের জানিয়ে মির্জা ফখরুল বলেন, চট্রগ্রামের সীতাকুণ্ডের অগ্নিকান্ডের ঘটনা একটি ভায়াবহ ঘটনা। এই বিষয়ে আমরা শোক জানিয়েছি এবং আমরা অনেক ক্ষুদ্ধ। একটি কন্টেইনার পোর্টে যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা থাকার প্রয়োজন। কিন্তু সেখানে তা ছিলোনা।  এই দুর্ঘটনা সম্পূর্ণ সরকারের ব্যর্থতার কারনে হয়েছে।
এই সরকার যে একটি ব্যর্থ সরকার এটা তারি প্রমান।
তিনি আরো বলেন নবনির্মিত পদ্মাসেতুর প্রথম ভিত্তিপ্রস্তর স্থাপন করেছে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদাজিয়া। এমনি মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং আঃলীগ পদ্মাসেতুকে নিজেদের পৈতৃক সম্পত্তি মনেকরে। তবে পদ্মা সেতু কারো একক সম্পত্তি না। সম্মিলিত রাষ্ট্রীয় প্রচেষ্টায় তৈরী হয়েছে। এই পদ্মাসেতুর প্রথম ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। একই সাথে মাওয়ার পাড়ে ও ফরিদপুর সাইটে তিনি ভিত্তিপ্রস্তরস্থাপন করেছিলেন।
তিনি বলেন, যমুনাসেতুর কাজও করেছে বিএনপি। তবে তারা(আঃলীগ) ক্ষমতায় বসেই সব কৃতিত্ব নিজের বলে দাবি করতে শুরু করে। একজনের নামেই সকল ব্যানার, ফেস্টুন ও মূর্তি তৈরী হয়েযায়। তারা সেতুর নামটাই পরিবর্তন করে দিলো। বিএনপির অবদান তারা কখনই স্বীকার করেনা।
Share Button

     এ জাতীয় আরো খবর