April 15, 2026, 2:11 am

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

জগন্নাথপুরে শিলং তির খেলার মূল হোতা গ্রেফতার

জগন্নাথপুর ( সুনামগঞ্জ) প্রতিনিধিঃ

mostbet

সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে রবিবার রাত সাড়ে ৯টায় ভারতীয় শিলং তির খেলার মূল হোতা সুভাষ দেবনাথ কে (৫৫) গ্রেফতার করা হয়েছে।

স্থানীয়রা জানান, ডাক বিভাগের পোষ্ট মাষ্টার থেকে অবসরে যাওয়ায় জগন্নাথপুর পৌর শহরের ৬নং ওয়ার্ডের মন্দির বাড়ি এলাকার বাসিন্দা মৃত শনত দেবনাথের পুত্র সুভাষ দেবনাথ দীর্ঘদিন ধরে শহরের প্রধান ব্যবসা কেন্দ্র জগন্নাথপুর বাজারে পুলিশের চোঁখ ফাঁকি দিয়ে মোবাইল ফোনের মাধ্যমে অবৈধ জুয়া ভারতীয় শিলং তির খেলা চালিয়ে আসছিল। রবিবার (৪ ফেব্রæয়ারি) জগন্নাথপুর থানার এস আই হাবিবুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ জগন্নাথপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে শিলং তির খেলার জগন্নাথপুরের মূল হোতা সুভাষ দেবনাথকে গ্রেফতার করতে সক্ষম হয়।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত সুভাষ দেবনাথ জগন্নাথপুর বাজারের বিভিন্ন জনগুরুত্বপূর্ন মোড়ে অবস্থান করে ভারতীয় শিলং তির খেলার আসর বসিয়ে যুব সমাজসহ এলাকার পরিবেশ নষ্ট করার অপচেষ্টায় লিপ্ত ছিল। তাকে ১৫১ধারার অপরাধে গতকাল সোমবার সুনামগঞ্জ আদালতে প্রেরন করা হয়েছে।

উল্লেখ্য, বিভিন্ন লোকজন জানান, সুভাষ দেবনাথ সরকারি চাকুরি থেকে অবসরে যাওয়ার পর থেকে অবৈধ ভারতীয় পন্য বিক্রি ছাড়াও জমজমাট সুদের ব্যবসা চালিয়ে রাতারাতি বিপুল পরিমান অর্থের মালিক হওয়ায় বিভিন্ন অপরাধের সাথে জড়িয়ে পড়ে।

Share Button

     এ জাতীয় আরো খবর