April 6, 2026, 3:13 am

সংবাদ শিরোনাম
রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬

প্রেসক্লা‌বের সাম‌নে যুবদ‌লের বি‌ক্ষোভ, যান চলাচল থাকে বন্ধ

জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ সমাবেশ করছেন জাতীয়তাবাদী যুবদলের নেতা-কর্মীরা।

mostbet

বিএন‌পি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হত্যার হুমকি এবং ঢাকা বিশ্ব‌বিদ্যাল‌য়ে ছাত্রলীগের ‘সন্ত্রাসে’র প্রতিবাদে শনিবার (২৮ মে) সকালে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। যুবদলের এই বিক্ষোভকে কেন্দ্র করে প্রেসক্লাব এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

প্রেসক্লাব এলাকার এক পথচারী ফ‌রিদ হো‌সেন বলেন, এই‌ এলাকায় প্রায় প্রতি‌দিন কোনো না কোনো রাজ‌নৈ‌তিক দল বা সংগঠন রাস্তা বন্ধ করে প্রোগ্রাম করে। এসময় সড়কে গাড়ি চলাচল বন্ধ হ‌য়ে যায়। মানুষ‌কে হেঁটে গন্ত‌ব্যে যে‌তে হয়। সাধারণ মানু‌ষের অনেক ভোগান্তি হ‌লেও কেউ এসব মানুষের দুর্ভোগের কথা চিন্তা করে না।

মিজান না‌মের আরেক পথচারী বলেন, কর্তৃপ‌ক্ষের উচিৎ বি‌ভিন্ন সামা‌জিক ও রাজনৈতিক দলের অনুষ্ঠা‌নের জন্য নির্দিষ্ট এলাকা নির্ধারণ করে দেওয়া। নির্ধা‌রিত এলাকায় তারা তা‌দের কর্মসূ‌চি পালন কর‌লে সাধারণ মানু‌ষের আর কষ্ট হবে না।

অপর‌দি‌কে সমা‌বে‌শে অংশ নেওয়া যুবদল নেতারা বলেন, সরকার পতনের আন্দোলন শুরু হয়ে গেছে। এই সরকার পদত্যাগ না করা পর্যন্ত আমরা রাজপ‌থে থাক‌বো, ঘরে ফিরে যাব না।

বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করছেন যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।

Share Button

     এ জাতীয় আরো খবর