March 24, 2026, 3:39 am

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

ইসলামপুরে পার্থশী ইউনিয়নে নৌকা প্রার্থীকে বিজয়ী করার লক্ষে আওয়ামী লীগের বর্ধিত সভা

লিয়াকত হোসাইন লায়ন,ইসলামপুর(জামালপুর) প্রতিনিধি।। আসন্ন ৮ম ধাপ ইউনিয়ন পরিষদ নির্বাচনে জামালপুরের ইসলামপুর পার্থশী ইউনিয়ন পরিষদ নির্বাচনে  নৌকা প্রার্থী ইফতেখার আলমকে বিজয় করার লক্ষ্যে  ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় পূর্ব মোরাদাবাদ বাজার মাঠে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুস সালাম। তিনি উন্নয়নের ধারা অব্যহত রাখতে সকলকে নৌকায় ভোট দেওয়ার আহবান জানান।

ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রেহান আলী মাস্টারের সভাপতিত্বে উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আঃ রাজ্জাক লাল মিয়া,উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আক্রামুজ্জামান হিরু,শহর যুবলীগের আহবায়ক মনিরুজ্জামান লাজু,ইউনিয়ন যুবলীগ সভাপতি মনোয়ার হোসেন আবু, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আঃ বারী লিচু প্রমূখ বক্তব্য রাখেন।

এসময় বক্তারা আসন্ন ইউপি নির্বাচনে সকলেই ঐক্যবদ্ধ হয়ে ১৫ জুন ইউপি নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার মনোনীত নৌকা  বিজয় করার আহবান জানান।

এতে উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ,ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের সভাপতি সম্পাদক সহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Share Button

     এ জাতীয় আরো খবর