April 5, 2026, 7:37 pm

সংবাদ শিরোনাম
রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬

আত্রাই প্রেসক্লাবের কমিটি গঠন বিনা প্রতিদ্বন্দীতায় সভাপতি-তপন, সম্পাদক-হেনা

বিকাশ চন্দ্র প্রাং, নিজস্ব প্রতিবেদক: নওগাঁর “আত্রাই প্রেস ক্লাব” এর নতুন কমিটি গঠন করা হয়েছে। দি ডেইলি অবজারভার ও প্রতিদিনের সংবাদ পত্রিকার আত্রাই উপজেলা প্রতিনিধি তপন কুমার সরকারকে সভাপতি এবং দৈনিক ঢাকা প্রতিদিন পত্রিকার আত্রাই প্রতিনিধি আবু হেনা মোস্তফা কামালকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। শুক্রবার দিনব্যাপী প্রেসক্লাব ভবনে ক্লাবের সভাপতি দৈনিক আমাদের সময় পত্রিকার আত্রাই প্রতিনিধি রুহুল আমীন এর সভাপতিত্বে সভার কার্যক্রম শুরু হয়। প্রথম অধিবেশন শেষে দৈনিক চাঁদনী বাজার পত্রিকার আত্রাই প্রতিনিধি ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল হোসেন সেন্টু নতুন কমিটি গঠনের কার্যক্রম শুরু করেন। এতে সভাপতি হিসাবে তপন কুমার সরকার, সাধারণ সম্পাদক হিসাবে আবু হেনা মোস্তফা কামাল মনোনয়ন পত্র উত্তোলন করেন। আর কোন প্রার্থী মনোনয়ন উত্তোলন না করায় উভয়ে বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত হন।

mostbet

এসময় সাপ্তাহিক প্রজন্মের আলোর সম্পাদক অধ্যক্ষ আব্দুর রহমান রিজভি, খোলা কাগজ পত্রিকার  প্রতিনিধি নাজমুল হক নাহিদ, দুর্জয় বাংলার প্রতিনিধি আল আমিন মিলন, নব দিগন্তের প্রতিনিধি ফিরোজ হোসেন, সমকাল নিউজ ২৪ ডট কম প্রতিনিধি ছাবেদ আলী, দি নিউজ মেইল প্রতিনিধি সোহেল রানা, বাংলাদেশ সমাচার প্রতিনিধি খালেক হাসান, দৈনিক জনবানির প্রতিনিধি হারুন অর রশিদ, আজকের বসুন্ধরা প্রতিনিধি রফিকুজ্জামান, বাংলাদেশ বার্তা প্রতিনিধি এমরান মাহমুদ প্রত্যয়, সোহেল রানা, আব্দুল মান্নান উপস্থিত ছিলেন।

Share Button

     এ জাতীয় আরো খবর