March 25, 2026, 8:01 am

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

স্বাধীনতার পর দেশ এখন বড় সংকটে: ফখরুল

স্বাধীনতার পর দেশ এখন বড় সংকটে: ফখরুল

ডিটেকটিভ নিউজ ডেস্ক

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, স্বাধীনতার পর দেশ এখন বড় সংকটে রয়েছে। মানুষের এখন মৌলিক অধিকার নেই। সরকারের হাত প্রতিবাদী মানুষের হাতের রক্তে রঞ্জিত। জুলুমবাজ এই সরকার জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। গতকাল শনিবার দুপুরে রাজধানীর লা মেরিডিয়েন হোটেলে বিএনপির জাতীয় নির্বাহী সভায় লিখিত বক্তব্য উপস্থাপন করে মহাসচিব এসব কথা বলেন। মির্জা ফখরুল লিখিত বক্তব্যে উল্লেখ করেন, প্রহসন ও ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে এই সরকার ক্ষমতায় আছে। এই সরকারের ফ্যাসিবাদী নিষ্পেষণে দেশের মানুষ হাপিয়ে উঠেছে। নিত্যপণের দাম লাগামহীন। সরকার লুটপাটে ব্যস্ত। বিএনপি দানবীয় সরকারের মারমুখী আক্রমণের শিকার। ধরপাকড়, বাসায় বাসায় তল্লাশি আর গ্রেফতার আতঙ্কের মধ্যেই জাতীয় নির্বাহী কমিটির সভায় যোগ দিতে গতকাল শনিবার সকাল থেকেই রাজধানীর লা মেরিডিয়েন হোটেলে আসতে শুরু করেন সারা দেশে থেকে আসা বিএনপির নেতারা। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিএনপির জন্য গুরুত্বপূর্ণ এই সভায় সাবেক প্রধানমন্ত্রী দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। হোটেলের ১৪ তলার গ্র্যান্ড বল রুমের এই সভায় সভাপতিত্ব করেন বিএনপির চেয়ারপারসন। খালেদা জিয়া বেলা ১১টা ৫ মিনিটে লা মেরিডিয়েন হোটেলে এসে পৌঁছালে দলীয় নেতারা তাঁকে স্বাগত জানান। তারপর তাঁকে সভাকক্ষে নিয়ে যাওয়া হয়। মঞ্চে তাঁর পাশে স্থায়ী কমিটির সদস্যরা ছিলেন। পরে কোরআন তিলাওয়াতের মাধ্যমে নির্বাহী কমিটির সভা শুরু হয়। এরপর শোক প্রস্তাব উপস্থাপন করেন বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। শোক প্রস্তাব উপস্থাপন্ শেষে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়। এর পরই লন্ডনে নির্বাসনে থাকা দলের জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানের রেকর্ড করা বক্তব্য প্রচার করা হয়। পরে স্বাগত বক্তব্য দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আগামী ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায়ের আগে আজকের এই সভা থেকে গুরুত্বপূর্ণ বার্তা আসবে বলে ধারণা করা হচ্ছে। এর আগে বিএনপির চেয়ারপারসন জরুরিভাবে দলের সর্বোচ্চ ফোরাম স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করেছেন। সেখানে আগামি দিনের জন্য কোনো কর্মসূচি ঘোষণা করা হয়নি। দলের নেতাদের সঙ্গে কথা বলে আভাস পাওয়া গেছে, তৃণমূল নেতাদের সঙ্গে কথা বলে তাদের মতামত নিয়েই পরবর্তী সময়ের কর্মসূচি দিতে চান বিএনপির চেয়ারপারসন। জাতীয় নির্বাহী কমিটির সভায় কেন্দ্রীয়, জেলা কমিটির সভাপতি-সাধারণ সম্পাদক এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদকসহ প্রায় সাতশ নেতাকর্মীকে আমন্ত্রণ জানানো হয়েছে। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার বিচারকাজ শেষে আদালত আগামি ৮ ফেব্রুয়ারি রায়ের দিন ঘোষণা করেছেন। এ মামলায় খালেদা জিয়া ও বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান ছাড়া অন্য আসামিরা হলেনÑমাগুরার সাবেক সংসদ সদস্য (এমপি) কাজী সালিমুল হক কামাল, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সচিব কামাল উদ্দিন সিদ্দিকী ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমান। রায়ের দিন ঘোষণার পর থেকেই আওয়ামী লীগ ও বিএনপির নেতারা এ নিয়ে পাল্টাপাল্টি হুঁশিয়ারি দিয়ে যাচ্ছেন, যার ফলে উত্তপ্ত হয়ে উঠছে রাজনৈতিক অঙ্গন। প্রায় প্রতিদিনই বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে। এরই মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, সহ-সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, জাতীয় নির্বাহী কমিটির তথ্যবিষয়ক সম্পাদক আজীজুল বারী হেলাল, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য নাজিমুউদ্দিন আলম, বন ও পরিবেশবিষয়ক সহসম্পাদক কাজী রওনাকুল ইসলাম, প্রশিক্ষণবিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেন, সদস্য মশিউর রহমান প্রমুখকে গ্রেফতার করা হয়েছে। জেলায় জেলায়ও নেতাকর্মীদের গণগ্রেফতার করা হচ্ছে বলে বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।

Share Button

     এ জাতীয় আরো খবর