April 15, 2026, 2:12 am

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

ফরিদপুরের ট্রাকের ধাক্কায় নারী মোটরসাইকেল চালক নিহত

ফরিদপুরের ট্রাকের ধাক্কায় নারী মোটরসাইকেল চালক নিহত

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

ফরিদপুরের সিঅ্যান্ডবি ঘাট এলাকায় ট্রাকচাপায় মোটরসাইকেল চালক এক নারী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো এক নারী। গতকাল শনিবার সকাল ৯টার দিকে শহরের টেপাখোলা-সিঅ্যান্ডবি ঘাট সড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত রিক্তা আক্তার পেশায় একজন এনজিওকর্মী। দুর্ঘটনায় পান্না আক্তার নামের আরেক এনজিওকর্মী গুরুতর আহত হয়েছেন। আশংকাজনক অবস্থায় তাঁকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ট্রমা সেন্টারে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, দুই নারী এনজিও কর্মী মোটর সাইকেলযোগে তাঁদের কর্মস্থল সিঅ্যান্ডবি ঘাট টেপুরাকান্দি এলাকার ফরিদপুর ডেভেলপমেন্ট এজেন্সি (এফডিএ) কার্যালয়ে যাচ্ছিলেন। এ সময় দ্রুতগামী একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এ সময় ট্রাকটির চাপায় ঘটনাস্থলেই নিহত হন চালক রিক্তা আক্তার। ফরিদপুর থানার উপপরিদর্শক বেলাল হোসেন জানান, গুরুতর আহত পান্না আক্তারকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পরে বিক্ষুব্ধ এলাকাবাসী ট্রাকটিকে আটক করলেও ট্রাক চালক পালিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে ট্রাকটিকে জব্দ করে থানায় নিয়ে আসে। নিহত রিক্তা আক্তারের বাড়ি শহরের টেপাখোলা টিবি হাসপাতাল এলাকায় বলে জানান উপপরিদর্শক।

Share Button

     এ জাতীয় আরো খবর