April 13, 2026, 1:18 am

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

তাইজুলের বিশ্বাস ব্যাটসম্যানরা ম্যাচ বাঁচাতে পারবে

তাইজুলের বিশ্বাস ব্যাটসম্যানরা ম্যাচ বাঁচাতে পারবে

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

পঞ্চম দিনের উইকেটে ব্যাটিং সব সময়ই কঠিন। ৭ উইকেট নিয়ে সেই দিনটি কাটিয়ে দেওয়া আরও বড় চ্যালেঞ্জ। শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্টে তেমন সমীকরণের সামনে দাঁড়িয়ে বাংলাদেশ। ব্যাটসম্যানদের ওপর আস্থা রেখে তাইজুল ইসলাম মনে করেন, ম্যাচ বাঁচাতে পারবেন তারা।

ম্যাচ বাঁচানোর লড়াইয়ে থাকা বাংলাদেশ চতুর্থ দিনের শেষ সেশনে দুই ওপেনার তামিম ইকবাল ও ইমরুল কায়েসের সঙ্গে হারায় মিডল অর্ডারে সবচেয়ে বড় ভরসা মুশফিকুর রহিমকে।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শনিবারের খেলা শেষে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ৮১ রান। স্বাগতিকরা এখনও পিছিয়ে ১১৯ রানে।

প্রথম ইনিংসে সেঞ্চুরি করা মুমিনুল হক টিকে আছেন ক্রিজে। ব্যাটিংয়ে আসতে বাকি তিন বিশেষজ্ঞ ব্যাটস্যান লিটন দাস, মাহমুদউল্লাহ ও মোসাদ্দেক হোসেন। তাদের ওপর আস্থা রেখে ড্র সম্ভব মনে করেন তাইজুল।

“আমাদের ম্যাচটা বাঁচাতে হবে। পঞ্চম দিনে কাজটা কঠিন হবে। আমাদের ব্যাটসম্যানদের ভালো খেলতে হবে। ওরা ভালো খেলতে পারলে আমরা ভালো কিছু করব।”

২৬.৫ ওভার ব্যাটিং করে ৩ উইকেট হারানো একটু বেশিই হয়ে গেছে মনে করেন তাইজুল। বাঁহাতি এই স্পিনার মনে করেন, সর্বোচ্চ একটি উইকেটের মধ্যে রাখতে পারলে তাদের সম্ভাবনা আরেকটু বেশি থাকত।

“আমার মনে হয়, যদি একটা উইকেট থাকত, তাহলে ঠিক ছিল। তিনটা উইকেট বেশি হয়ে গেছে। এই উইকেটে মুশফিক ভাই থাকলে আমাদের জন্য ভালো হতো।”

Share Button

     এ জাতীয় আরো খবর