March 24, 2026, 7:41 am

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

যৌতুকের দায়ে স্ত্রীকে খুন করার অপরাধে স্বামীকে মৃত্যুদন্ড দিয়েছে আদালত- গাইবান্ধা

মাসুম পারভেজ, গাইবান্ধা প্রতিনিধি:

বর্তমান বাংলাদেশে খুন যেনো এক খেলায় মেতে উঠেছে। আজকাল কেউ কাউকে খুন করতে দ্বিধা করছে না।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের পাতা খুললেই দেখা যায় লাশ উদ্ধার, অজ্ঞাত মরদেহ,পানিতে
গম ক্ষেতে যুবক নারী সহ সকল বয়সের। তাদের মধ্যে বেশিরভাগ খুন হচ্ছে নারী নির্যাতনের কারনে। তেমনই এক
ঘটনা ঘটেছে গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলায়। যার বিচারে স্বামীর মৃত্যু দন্ড দিয়েছে আদালত।

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় যৌতুক না পেয়ে আনোয়ারা বেগম নামের এক স্ত্রীকে পিটিয়ে হত্যা করেছে। এর
দায়ে স্বামী আতোয়ার রহমানকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে আদালত।

বৃহস্পতিবার (১৯ মে) দুপুরে গাইবান্ধা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক দিলীপ কুমার ভৌমিক এই রায়
প্রদান করেন। মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত আতোয়ার রহমানের বাড়ি সুন্দরগঞ্জ উপজেলার শতিরজান চর এলাকায়।

এ তথ্য নিশ্চিত করে রাষ্ট্রপক্ষের আইনজীবি ফারুক আহম্মেদ প্রিন্স জানান , আনোয়ারা বেগমকে হত্যার ঘটনায়
তার স্বামী আতোয়ার রহমানের বিরুদ্ধে সুন্দরগঞ্জ থানায় একটি মামলা দায়ের হয়। এ মামলার বাদি নিহত
আনোয়ারা বেগমের বড় ভাই মহির উদ্দিন। আসামি আতোয়ার রহমানকে গ্রেফতারের পর আদালতে জবানবন্দি
দেন। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক আজ তাকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে।

Share Button

     এ জাতীয় আরো খবর