March 24, 2026, 4:28 am

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

আলোকিত মুলাদীর ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:
সামাজিক সাংস্কৃতিক সংগঠন আলোকিত মুলাদীর আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল ঢাকার চায়না পার্ক চায়নিজে ২২ এপ্রিল শুক্রবার অনুষ্ঠিত হয়। আলোকিত মুলাদীর সভাপতি মোঃ রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে  প্রধান অতিথি ছিলেন বরিশাল- ৩ আসনের সংসদ সদস্য ও শিক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব গোলাম কিবরীয়া টিপু। প্রধান আলোচক ছিলেন সমবায় অধিদপ্তরের মহাপরিচালক ও নিবন্ধক ড, মোঃ হারুন অর রশীদ বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুলাদী পৌরসভার মেয়র ও মুলাদী উপজেলা আঃ লীগের সহ- সভসপতি শফিক উজ্জামান রুবেল, বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক জহির উদ্দিন খসরু,  বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আনসার উদ্দিন, জাতীয় প্রেস ক্লাবের স্থায়ী সদস্য ও এস এ টিভির হেড অব নিউজ মাহমুদ আল ফয়সাল।
সন্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুলাদী উপজেলা সমিতি ঢাকার  উপদেষ্টা কাজী জিয়াউল  আহসান শাহনেওয়াজ, আলোকিত মুলাদীর কার্যকরী সভাপতি এস এম আলী আজম। স্বাগত বক্তব্য রাখেন আলোকিত মুলাদীর প্রধান উপদেষ্টা মোঃ মিজানুর রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন আলোকিত মুলাদীর সাধারণ সম্পাদক মোঃ আলতাফ হোসেন ও যুগ্ন সাধারন সম্পাদক এস এম, জহিরুল ইসলাম। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন খিলগাঁও শাত্নি ইলমা জামে মসজিদের খতিব হযরত মাওলানা মুফতি মুহিব উল্লাহ।
Share Button

     এ জাতীয় আরো খবর