January 14, 2026, 12:19 am

সংবাদ শিরোনাম
শোক ও শ্রদ্ধায় সারা দেশে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত বাংলাদেশের ইতিহাসে বৃহত্তম জানাজা লাখো মানুষের অংশগ্রহণে জানাজা শেষে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মরদেহ জিয়া উদ্যানে দাফন শ্রদ্ধাঞ্জলি : ত্যাগ ও দেশপ্রেমে উজ্জ্বল এক রাজনৈতিক ব্যক্তিত্ব মহেশপুরে মাদকবিরোধী অভিযানে ২ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার চা শ্রমিক ভোটব্যাংক: মৌলভীবাজারের নির্বাচনী রাজনীতির সবচেয়ে নির্ণায়ক জনশক্তি রংপুর-৪ আসনে শাপলা কলি মার্কার মনোনয়ন ফরম নিলেন এনিসিপির নেতাকর্মীরা জেএসইউপি’র কেন্দ্রীয় কমিটি গঠন, নাজমা সুলতানা নীলা- সভাপতি, সাইফুল্লাহ খান- সাধারণ সম্পাদক। রাতারাতি বাঁশের বেড়ার পরিবর্তে ইটের প্রাচীর দিল অভিযুক্তকারীরা নবীগঞ্জে অপারেশন ডেভিল হান্ট টু এর বিশেষ অভিযানে আওয়ামিলীগ নেতা নুরুল হোসেন গ্রেফতার

একজন কলম সৈনিকের অকাল প্রস্থান

আব্দুস সামাদ আজাদ,

mostbet

কলম তার ভাষা হারিয়েছে। সংবাদ তার সৈনিককে হারিয়েছে। এক নির্মম, নিষ্ঠুর বাস্তবতার মুখোমুখি আমরা সবাই—একজন সাহসী কলমযোদ্ধা, সত্যের এক নির্ভীক মুখপাত্র, আসাদুজ্জামান তুহিন আর আমাদের মাঝে নেই।

তুহিন শুধু একজন সাংবাদিক নয়—সে ছিল জনগণের কণ্ঠস্বর, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের এক জ্বলন্ত মশাল। সে যখন লিখত, শব্দগুলো হয়ে উঠত শাণিত তরবারি। তার কলমে ফুটে উঠত নিপীড়িতের কষ্ট, দুর্নীতির মুখোশ, আর নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস।

কিন্তু সেই কলমকে থামিয়ে দিল ঘৃণার দাঁতাল থাবা। দুর্বৃত্তের রক্তাক্ত ছোবলে, এক নির্মমভাবে কুপিয়ে ও জবাই করে কেড়ে নেওয়া হলো এই নির্ভীক সত্যবাচীকে। মৃত্যুর আগে কত কথা যে তার কলমে জমে ছিল—তা আর জানা হলো না আমাদের। শেষ সংবাদটি আর লেখা হলো না।

একজন সাংবাদিকের মৃত্যু মানে শুধু একটি প্রাণের চলে যাওয়া নয়—এটা সত্যের এক অপূরণীয় ক্ষতি। সমাজ হারালো তার দর্পণকে, পরিবার হারালো তার আপনজনকে, আর সংবাদপত্র হারালো এক প্রতিভাবান সংগ্রামী সৈনিককে।
আমরা শোকাহত, আমরা ক্ষুব্ধ। কিন্তু তুহিনের রক্ত বৃথা যাবে না। তার কলম থেমে গেলেও, তার আদর্শ, তার সাহস, তার সত্য সন্ধানী মনোবল আমাদের সকল সাংবাদিকের মাঝে বেঁচে থাকবে, প্রজন্ম থেকে প্রজন্মে।
তুহিন, তোমার প্রতি অশেষ শ্রদ্ধা।
তুমি বিদায় নিলে, কিন্তু রেখে গেলে অজস্র প্রশ্ন, না বলা শত গল্প, আর অশ্রুসজল এক প্রতিজ্ঞা—আমরা লিখে যাবো, তোমার অসমাপ্ত সত্য।

Share Button

     এ জাতীয় আরো খবর