April 15, 2026, 4:05 am

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

রংপুরে মাদ্রাসাছাত্রের নিখোঁজ মস্তক উদ্ধার : আটক ৯

রংপুরে  নিখোঁজ মাদ্রাসাছাত্রের মস্তক উদ্ধার : আটক ৯

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

রংপুরের ভগিবালা বউ বাজার এলাকার রহমানিয়া নুরানী হাফিজিয়া মাদ্রাসা ও লিল্লাহ্ বোডিংয়ের নিহত শিক্ষার্থী তানভীর আব্দুল্লাহ্ তালহার (১৪) মস্তক উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার দুপুরে ওই মাদ্রাসা সংলগ্ন ভগিবালাপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের প্রাচীর সংলগ্ন সেপটিক ট্যাংকের ভেতর থেকে তার মস্তক উদ্ধার করা হয়। তালহা নিহতের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ওই মাদ্রাসার শিক্ষকসহ ৯ জনকে আটকের কথা জানিয়েছে পুলিশ। এর আগে গত বৃহস্পতিবার বিকেলে ভগিবালাপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের দ্বিতীয় তলা থেকে তালহার মস্তকবিহীন লাশ উদ্ধার করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল-এ) সাইফুর রহমান জানান, গত বুধবার আসর নামাজের পর থেকে তালহা নিখোঁজ হয়ে যায়। গত বৃহস্পতিবার বিকেলে মসজিদের দ্বিতীয় তলা থেকে তালহার মস্তকবিহীন লাশ উদ্ধারের পর জিজ্ঞাসাবাদের জন্য ৯ জনকে আটক করা হয়েছে। আটকরা হলেন, ওই মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ মেহেদী হাসান, সহকারী শিক্ষক হাফেজ ইমরান হোসেন, মসজিদের খাদেম নাজমুল হক, মোয়াজ্জিন তাসকিরুল ইসলাম, মাদ্রাসার শিক্ষার্থী আজাহার, রেজাউল করিম, মানিক, আরমান ও ফেরদৌস। সাইফুর রহমান আরও জানান, গতকাল শুক্রবার স্থানীয়দের সহায়তায় নিখোঁজ মস্তক উদ্ধারে অভিযান শুরু করে পুলিশ। একপর্যায়ে ভগিবালাপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের প্রাচীর সংলগ্ন সেপটিক ট্যাংকের ভেতর থেকে লাল কাপড়ে মোড়ানো তার মস্তক উদ্ধার করা হয়। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও তিনি জানান। রহমানিয়া নুরানী হাফিজিয়া মাদ্রাসা ও লিল্লাহ্ বোডিংয়ের সভাপতি সামসুল হক জানান, গত বুধবার দুপুরে বাড়ি থেকে খাবার খেয়ে মাদ্রাসায় আসে তালহা। এরপর আসরের নামাজের ছুটিতে অন্য শিক্ষার্থীদের সঙ্গে সেও বেরিয়ে যায়। মাগরিবের নামাজের সময় তালহা মাদ্রাসায় অনুপস্থিত ছিল। এশার নামাজের সময় তালহা না আসায় বিষয়টি তার বাবা রংপুর সেনানিবাসে কর্মরত সার্জেন্ট খান জাহান আলীকে অবগত করা হয়। পরে ওই রাতে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। এ ঘটনায় গত বৃহস্পতিবার দুপুরে খান জাহান আলী কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরী (জিডি) করেন। জিডির সূত্র ধরে পুলিশ এসে বিভিন্ন জায়গায় তল্লাসী শুরু করে। একপর্যায়ে মসজিদের দ্বিতীয় তলায় চট দিয়ে মোড়ানো মস্তকবিহীন লাশ উদ্ধারের পর গতকাল শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে তালহার মাথা সেপটিক ট্যাংকের ভেতর থেকে উদ্ধার করা হয়। সার্জেন্ট খানজান আলীর ছোট ভাই জাহিদুল ইসলাম জানান, রংপুর সেনাবাহিনীতে কর্মরত তার ভাই ভগিবালাপাড়ায় বাসা ভাড়া নিয়ে বসবাস করছেন। তার ভাইয়ের দুই ছেলে ও এক মেয়ের মধ্যে তালহা সবার বড়। একমাত্র মেয়ে রংপুর ক্যান্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী এবং ছোট ছেলে সেও ওই প্রতিষ্ঠানে প্রথম শ্রেণিতে পড়াশোনা করছে।

Share Button

     এ জাতীয় আরো খবর