March 24, 2026, 2:57 pm

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

মেডিকেলে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

২০২১-২২ শিক্ষাবর্ষের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে পরীক্ষার ফলাফল ঘোষণা করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

এবারের পরীক্ষায় পাস করেছেন, ৭৯ হাজার ৩৩৯ জন শিক্ষার্থী। পাসের হার ৫৫ দশমিক ১৩ শতাংশ। এদের মধ্যে ছেলে ৩৪ হাজার ৮৩৩ জন, মেয়ে ৪৪ হাজার ৫০৪ জন উত্তীর্ণ হয়েছেন। মেয়েদের পাসের হার ৫৬ দশমিক ০৬ শতাংশ। ছেলেদের পাসের হার ৪৩ দশমিক ১৩ শতাংশ। সর্বোচ্চ ৯২ দশমিক ৫ নম্বর পেয়েছেন সুমাইয়া মুসলেম মিম।

আসন সাপেক্ষে তাদের মধ্যে প্রথম ৪ হাজার ৩৫০ জন পরীক্ষার্থী দেশের ৩৭টি সরকারি মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সে ভর্তি হওয়ার সুযোগ পাবেন। বাকিদের মধ্যে মেধাক্রম অনুযায়ী, ৭২টি বেসরকারি মেডিকেল কলেজে শিক্ষার্থী ভর্তি করা হবে। বেসরকারি মেডিকেল কলেজগুলোতে আসন আছে মোট ৬ হাজার ৪৮৯টি।
এ বছর ১ লাখ ৩৯ হাজার ৭৪২ জন পরীক্ষার্থী অংশ নিয়েছিলেন। পরীক্ষার জন্য আবেদন করেছিলেন ১ লাখ ৪৩ হাজার ৯১৫ জন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোশিয়েশনের (বিএমএ) সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) সভাপতি অধ্যাপক ডা. মাহমুদ হাসান।

Share Button

     এ জাতীয় আরো খবর