-
- অপরাধ, লিড নিউজ, সারাদেশে
- বগুড়ায় ডিবি পুলিশের অভিযানে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক
বগুড়ার মহাস্থানে ডিবি পুলিশের অভিযানে
গাঁজা সহ মাদক ব্যবসায়ী আটক
- আপডেট সময় March, 31, 2022, 10:48 am
- 243 বার পড়া হয়েছে
বগুড়া রিপোর্টার :– বগুড়া জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী (বিপিএম) সেবা এর সার্বিক দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আলী হায়দার চৌধুরী বিপিএম এর তত্ত্বাবধায়নে জেলা গোয়েন্দা শাখা টিম ডিবি পুলিশের ইনচার্জ (ওসি) সাইহান ওলিউল্লাহ এর নেতৃত্বে বগুড়ার ঐতিহাসিক মহাস্থান গো-হাটি এলাকা থেকে ২কেজি গাঁজা সহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
জেলা গোয়েন্দা ডিবি পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার ২৯মার্চ রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি আভিযানিক দল শিবগঞ্জ উপজেলার মহাস্থান চৌকান্ডি নামক স্থানের কামারপট্রির সামনে থেকে ২জনকে আটক করা হয়। এসময় তাদের হেফাজত থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়৷
আটককৃত গাঁজা ব্যবসায়ীরা হলোঃ শিবগঞ্জ উপজেলার মোকামতলা মুরাদপুর গ্রামের রাজা মিয়ার পুত্র সাইদী হাসান(২২) ও গাবতলী উপজেলার চকদহ এলাকার মনছের আলীর পুত্র জিয়াউর রহমান জিয়া।
তাদের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় মাদক মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়।
এ জাতীয় আরো খবর