April 9, 2026, 10:46 pm

সংবাদ শিরোনাম
সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ

আমাজনে ১৬৬টি দামি স্মার্টফোন অর্ডার করে প্রতারণার চেষ্টা!

আমাজনে ১৬৬টি দামি স্মার্টফোন অর্ডার করে প্রতারণার চেষ্টা!

ডিটেকটিভ নিউজ ডেস্ক

mostbet

 

ভারতের আমাজন অনলাইনট স্টোর থেকে ১৬৬টি দামি স্মার্টফোন অর্ডার করেছেন তিনি! প্রায় ৫০ লাখ রুপি মূল্যের স্মার্টফোনের অর্ডার বলে কথা। পরে দিল্লির ২১ বছর বয়সী ওই তরুণ অভিযোগ করেন, তার কাছে আমাজন খালি বাক্স পাঠিয়েছে।অবশ্য ঘটনা অন্যখানে। আপাতত পুলিশি হেফাজেত আছেন তিনি।পুলিশ জানায়, শিভাম চোপরা নামের ওই তরুণ এ বছরের এপ্রিল থেকে মে মাসের মধ্যে প্রায় ৫০ লাখ রুপি মূল্যের ১৬৬টি স্মার্টফোন অর্ডার করেন আমাজন থেকে। অনলাইন স্টোরের সন্দেহ হয় তাকে নিয়ে। তারা পুলিশকে অভিযোগ করেন। শিভাম আসলে ফোনগুলো অর্ডার করে খালি বাক্সের দোহাই দিয়ে অর্থ ফেরত পাওয়ার অভিযোগ ঠুকতে চেয়েছিলেন পুলিশের কাছে।এক প্রতিবেদনে বলা হয়, শিভাম হোটেল ম্যানেজমেন্টের ওপর কোর্স করেছেন দিল্লির রোহিনি থেকে। পরীক্ষামূলকভাবে তিনি দুটো ফোনের অর্ডার করে একই পদ্ধতি রিফান্ডের আবেদন করে তা পেয়েছিলেন।পরের দুই মাসে এটা থেকে বড় অঙ্কের অর্থ হাতিয়ে নেওয়ার পরিকল্পনা করেন তিনি।অ্যাপল, স্যামসাং, ওয়ানপ্লাস মোবাইল অর্ডার করে।তার একটাই কাজ, মোবাইলের প্যাকেটটি খালি ছিল বলে আমাজনের কাছে অভিযোগ করা। অভিযোগ পাওয়ার পর পুলিশ প্রায় এক মাস ধরে তরুণের অবস্থান ধরার চেষ্টা করে। আর শেষ অবধি তাকে ধরতে সক্ষম হন।এর আগে এমন দুই প্রতারককে গ্রেপ্তার করে পুলিশ। তারা মোবাইল অর্ডার করে বাড়ির দরজায় ডেলিভারি ম্যানকে অপেক্ষায় রাখতেন। তার পর বাড়ির ভেতরে গিয়ে প্যাকেট খুলে তাকে ইঁট কিংবা বালু ভরে অভিযোগ করতেন।
Share Button

     এ জাতীয় আরো খবর