April 15, 2026, 6:06 am

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

চাঁপাইনবাবগঞ্জে এক ব্যক্তির হাত-পা বাঁধা লাশ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জে এক ব্যক্তির হাত-পা বাঁধা লাশ উদ্ধার
ডিটেকটিভ নিউজ ডেস্ক

mostbet

 

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে হাত-পা বাঁধা ও মুখে কাগজ পুরে টেপ মোড়ানো এক ব্যাক্তির লাশ উদ্ধার করেছে নাচোল থানা পুলিশ। নাচোল থানার কর্মকর্তা ইনচার্জ চৌধুরী জোবায়ের আহাম্মদ জানান, গত বুধবার রাতে উপজেলার নাচোল ইউপির খেসবা গ্রামের মৃত লুৎফল হাজির ছেলে এনামুল হক(৫৬)কে দূর্বৃত্তরা পিছমোড়া করে হাত ও পা বেঁধে এবং মুখে কাগজ গুঁজে টেপ জড়িয়ে বাড়ির পার্শে আমগাছে ঝুলিয়ে রেখে যায়। দীর্ঘ সময় বাড়ি না ফেরায় পরিবারের লোকজন খুজতে বের হলে হাত-পা বাঁধা ও দড়ি দিয়ে আমগাছে ঝুলন্ত এনামুলের লাশ দেখতে পেয়ে নাচোল থানায় খবর দেয়। খবর পেয়ে নাচোল থানার কর্মকর্তা ইনচার্জ সঙ্গিয় পুলিশ নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। পুলিশ ও পরিবারের লোকজনের প্রাথমিক ধারনা পূর্বেই হত্যা করে পিছন মোড়া করে দু’হাত ও পা বেঁধে এবং মুখে কাগজ গুঁজে টেপ আটকিয়ে আমগাছে ঝুলিয়ে রেখে যায়। গাছে ঝুলিয়ে রাখলেও মৃত এনামুলের পা মাটিতে স্পর্শ করছিল, তাই এটি আত্মহত্যা হতে পারেনা। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলাসদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে নাচোল থানার কর্মকর্তা ইনচার্জ চৌধুরী জোবায়ের জানিয়েছেন। তবে দীর্ঘদিনের জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এহত্যাকান্ড ঘটে থাকতে পারে বলে এলাকাবাসীর ধারণা।

Share Button

     এ জাতীয় আরো খবর