April 13, 2026, 1:05 pm

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

জহুর আহমেদ স্টেডিয়ামে ব্যান্ডেজ হাতে সাকিব

জহুর আহমেদ স্টেডিয়ামে ব্যান্ডেজ হাতে সাকিব

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামেই শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্ট দিয়ে ক্যারিয়ারে দ্বিতীয় বারের মত বড় ফরম্যাটে অধিনায়কত্ব করার স্বপ্ন দেখছিলেন বাংলাদেশের ও বিশ্বের এক নম্বর অলরাউন্ডার সাকিব আল হাসান। কিন্তু সদ্যই শেষ হওয়া ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ফাইনালে দুর্ভাগ্য ভর করে সাকিবের উপর। আঙ্গুলের ইনজুরিতে পড়ে প্রায় দু’সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে যান তিনি। ফলে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে খেলতে পারছেন না সাকিব। তার পরিবর্তে দলের নেতৃত্ব দিচ্ছেন মাহমুদুল্লাহ রিয়াদ।

সিরিজের প্রথম টেস্ট খেলতে নামতে পারেননি সাকিব। কিন্তু ঠিকই চট্টগ্রামের ভেন্যুতে উপস্থিত ছিলেন সাকিব। দলের খেলা দেখতে ও সতীর্থদের উৎসাহ দিতেই বুধবার সকালেই চট্টগ্রামে আসেন সাকিব। পরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নাজমুল হাসানের পাশে বসেই প্রথম দিনের বেশ কিছু অংশ খেলা উপভোগ করেন সাকিব।

ত্রিদেশীয় সিরিজের ফাইনালে শ্রীলঙ্কার ব্যাটিং ইনিংসের ৪১তম ওভারে প্রথম ডেলিভারিতে এক্সট্রা কভারে ফিল্ডিং করতে গিয়ে বাঁ-হাতে আঙ্গুলে ব্যাথা পেয়ে মাঠ ছাড়েন সাকিব। পরবর্তীতে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর জানা যায়, অন্তত দুসপ্তাহ বিশ্রামে থাকতে হবে সাকিবকে। তাই শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্ট খেলতে নামতে পারেননি। এমনকি দ্বিতীয় টেস্ট নিয়েও রয়েছে শংকা। বাসস

Share Button

     এ জাতীয় আরো খবর