April 13, 2026, 8:59 am

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

টেস্টে ২ হাজারি ক্লাবে মুমিনুল

টেস্টে ২ হাজারি ক্লাবে মুমিনুল

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

mostbet

বাংলাদেশের পক্ষে টেস্ট ক্রিকেটে দ্রুততম ২ হাজার রান পূর্ণ করেছেন মুমিনুল হক। এ রেকর্ড করতে তিনি সাকিব আল হাসান, তামিম ইকবাল ও হাবিবুল বাশারকে পেছনে ফেলেছেন।

১ হাজার ৮৪০ রান নিয়ে চট্টগ্রাম টেস্ট শুরু করেন মুমিনুল হক। চা-বিরতির আগেই সেঞ্চুরি করেন। ষষ্ঠ বাংলাদেশি ক্রিকেটার হিসেবে মুমিনুল হক ছুঁয়েছেন ২ হাজার রানের মাইলফলক। তবে সবার থেকে কম ইনিংস খেলে এ মাইলফলক ছুঁয়েছেন তিনি।

রঙ্গনা হেরাথের হাওয়ায় ভাসানো বল এগিয়ে এসে লং অফ দিয়ে বাউন্ডারিতে পাঠান মুমিনুল হক। ১৫৭ রান থেকে এক লাফে পৌঁছে যান ১৬০ রানে। তাতেই রেকর্ডের চূড়ায় মুমিনুল। মাত্র ৪৭ ইনিংসেই মুমিনুলের ২ হাজার রানের রেকর্ড গড়েছেন। মুমিনুলের থেকে ৬ ইনিংস বেশি খেলে দুই হাজার রান করেছিলেন তামিম। তালিকার এরপরই আছেন সাকিব আল হাসান (৫৭ ইনিংস), হাবিবুল বাশার (৫৮ ইনিংস) ও মুশফিকুর রহিম (৬৭ ইনিংস)।

Share Button

     এ জাতীয় আরো খবর