April 12, 2026, 9:21 pm

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৫১৩

স্পোর্টস ডেস্কঃ

mostbet

চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে লঙ্কানদের বড় লক্ষ্য ছুড়ে দিল বাংলাদেশ। মুমিনুল হকের ১৭৬, মুশফিকুর রহিমের ৯২ ও মাহমদুল্লাহ’র ৮৩* রানের ওপর ভর করে প্রথম ইনিংসে সবক’টি উইকেট হারিয়ে  ৫১৩ রান সংগ্রহ করেছে টাইগাররা। প্রথম ইনিংসে লঙ্কানদের ৫১৪ রানের টার্গেট দিয়েছে মাহমুদুল্লাহ বাহিনী।

এর আগে চট্টগ্রাম টেস্টের প্রথম দিনে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ব্যাটিংয়ে নেমে তামিম ইকবাল ও ইমরুল কায়েস ভাল সূচনা এনে দেন। উদ্বোধনী জুটি থেকে আসে ৭২ রান।  ৫২ রানে তামিম ইকবাল ফিরে গেলে হাল ধরেন মুমিনুল ও ইমরুল।  এ জুটি থেকে আসে ৪৮ রান।  ব্যক্তিগত ৪০ রানে ফিরেন ইমরুল।  এরপর মুশফিক ও মুমিনুল ২৩৬ রানের জুটি গড়েন।  আর তাদের ব্যাটে ভর করে দিন শেষে ৩৭৪ রান সংগ্রহ করে স্বাগতিকরা।

এরপর দ্বিতীয় দিনের শুরুতেই মুমিনুল হকের উইকেট হারায় বাংলাদেশ। তারপর মোসাদ্দেকও ফিরেন ব্যক্তিগত ৮ রানে। কিন্তু মাহমুদউল্লাহ ও মিরাজের দৃঢ়তায় ৪০০ রানের ঘর ছাড়ায় বাংলাদেশ। তবে বেশিক্ষণ স্থায়ী হয়নি মিরাজ-মাহমুদউল্লাহর জুটিও। অযথা তৃতীয় রান নিতে গিয়ে রান আউটের শিকার হন মিরাজ। ব্যক্তিগত ২০ রানে ফিরেন তিনি। সেখান থেকে সানজামুল ইসলাম ও মুস্তাফিজুর রহমানের সাথে ছোট ছোট জুটি গড়ে বাংলাদেশকে ৫১৩ রানে সংগ্রহ এনে দেন মাহমুদুল্লাহ। তিনি অপরাজিত থাকেন ৮৩ রানে।

লঙ্কানদের হয়ে রঙ্গনা হেরাথ ও লাকমাল ৩টি সাদকান ২টি ও পেরেরা ১টি করে উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ প্রথম ইনিংস;
 ৩৭৪/৪ (৯০ ওভার)- মুমিনুল (১৭৫), মুশফিক (৯২), মাহমুদুল্লাহ (৮৩) তামিম (৫২), ইমরুল (৪০)। লাকমাল ৩/৬৮, হেরাথ৩/১৫০।

Share Button

     এ জাতীয় আরো খবর