April 13, 2026, 6:23 pm

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

নৌ মহড়ায় অংশগ্রহণ করতে ভারতে উদ্দেশ্যে বানৌজা ‘ওমর ফারুক’

মোংলা প্রতিনিধি :
ভারতের বিশাখাপত্তনম-অনুষ্টিতব্য আন্তর্জাতিক নৌ মহড়া EX MILAN-2022 এ অংশ নিতে ভারত সফরে গেলো বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধ জাহাজ বানৌজা ‘ওমর ফারুক’। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি ) দুপুর ১ টায় মোংলা নৌ জেটি থেকে নৌ অঞ্চলের আঞ্চলিক কমান্ডার রিয়ার এডমিরাল এম আনোয়ার হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাহাজটিকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানান। প্রধান অতিথির বক্তব্য রিয়ার এডমিরাল এম আনোয়ার হোসেন বলেন, অংশগ্রহণকারী দেশসমূহের মধ্যে কূটনৈতিক সম্পর্ক উন্নয়ন, সমুদ্রে পথে জলদস্যুতা, মাদক ও চোরাচালান, মানব পাচার, অবৈধ মৎস আহরণসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডরোধ এ মহড়ার মূল লক্ষ্য। এ মহড়ায় বাংলাদেশ নৌবাহিনী জাহাজ অংশগ্রহণের মাধ্যমে নৌবাহিনীর প্রশিক্ষণার্থী কর্মকর্তা, ক্যাডেট ও নাবিকদের পেশাগত মান উন্নয়নের পাশাপাশি বন্ধুপ্রতীম দেশসমূহের মধ্যে পারস্পারিক সহযোগীতা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো জোরদার হবে বলে তিনি আশা করেন। জাহাজের অধিনায়ক ক্যাপ্টেন এ বি এম জাকিউল হাসান ভূঁঞার নেতৃত্বে প্রশিক্ষণার্থী কর্মকর্তাসহ মোট ২৮৪ জন নৌ সদস্য এই মহড়ায় অংশ নিচ্ছেন। এ মহড়ায় বাংলাদেশসহ বিশ্বের ৪৬ টি দেশের নৌ বাহিনী অংশগ্রহণ করছে।এছাড়াও অন্যন্যদের মধ্যে নৌবাহিনীর পদস্থ সামরিক কর্মকর্তাগণ, জাহাজে গমনকারী কর্মকর্তা ও নাবিকদের পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সফর শেষে জাহাজটির আগামী ০৬ মার্চ দেশে ফিরে আসার কথা রয়েছে।

mostbet

বায়জিদ হোসেন

Share Button

     এ জাতীয় আরো খবর