March 24, 2026, 12:31 am

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

সার্চ কমিটি আমাদের কাছে গ্রহনযোগ্য নয় -মির্জা ফখরুল

মোঃ আলমগীর ঠাকুরগাঁও প্রতিনিধি : 
দেশ পরিচালনার ব্যর্থ,সম্পূর্ণ ব্যর্থতার দায় আওয়ামী লীগের, ইসির ব্যর্থতা, সুষ্ঠ নির্বাচনের ব্যর্থতা অভিযোগ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এই দায় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এবং সভানেত্রী শেখ হাসিনার। কোনভাবে এই ব্যর্থতার দায় এড়াতে পারবে না তারা।
রোববার দুপুরে শহরের কালিবাড়ি এলাকায় নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় বক্তব্যে এসব কথা বলেন তিনি।
সার্চ কমিটিতে অংশগ্রহন না করলে মামলা সম্পর্কে তিনি বলেন, কোন ধারণা নেই তাদের আইন সম্পর্কে। রাজনৈতিক দলের উপর কোন বাধ্য বাধ্যকতা থাকতে পারে না কোন রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে। অন্য দলের সিদ্ধান্তের বিষয়ে তিনি হস্তক্ষেপ করতে পারেন না। বিএনপির সিদ্ধান্তের বিষয়ে তিনি কথা বলা কতটুকু সমিচিন হবে সেটা ভেবে দেখা উচিত ।
এই সার্চ কমিটি আমাদের কাছে গ্রহনযোগ্য নয় উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, শুধু সার্চ কমিটি নয় নির্বাচন কমিশন গঠনের বিষয়ে কোন পক্রিয়াতে আমরা থাকবো না। আওয়ামী লীগ সরকারের অধিনে কোন নির্বাচন সুষ্ঠ হতে পারে না এটা পরিক্ষিত সত্য। তাই এই সার্চ কমিটি সম্পর্কে আমাদের কোন আগ্রহ নেই।
এসময় আরো উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সহ-সভাপতি আল মামুন আলম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন, অর্থ সম্পাদক শরিফুল ইসলাম শরিফ সহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা।
Share Button

     এ জাতীয় আরো খবর