March 23, 2026, 6:51 pm

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

জারজ আইনে নির্বাচনও জারজ হবে : মোমিন মেহেদী

নতুনধারার চেয়ারম্যান মোমিন মেহেদী বলেন, যদি এখনো নির্বাচন কমিশন বাতিলের জন্য ঐক্যবদ্ধ না হতে পারি তাহলে জারজ আইনে নির্বাচনও জারজ হবে। ২ ফেব্রুয়ারি বেলা ১১ টায় ‘মহান ভাষা আন্দোলনে নতুন প্রজন্মের ভূমিকা এবং বর্তমান’ শীর্ষক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।

তোপখানা রোডস্থ কার্যালয়ের সভায় প্রেসিডিয়াম মেম্বার রাশেদা চৌধুরী, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা প্রমুখ বক্তব্য রাখেন। এসময় নতুনধারার চেয়ারম্যান মোমিন মেহেদী আরো বলেন, নতুন প্রজন্ম ভাষা আন্দোলন থেকে, মুক্তিযুদ্ধ থেকে, নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলন থেকে শিখে রাজপথে কাজপথে তৈরি হচ্ছে। তারা রাজনীতি থেকে কুরাজনীতিক এবং প্রশাসন থেকে কুপ্রশাসনিক কর্মকর্তা-কর্মচারির হাত থেকে মুক্তির জন্য নতুনধারার রাজনীতির সাথে সারাদেশের সকল স্তরের ছাত্র-যুব-জনতাকে ঐক্যবদ্ধ হতে হবে।

Share Button

     এ জাতীয় আরো খবর