পলাশ কান্তি মন্ডল,( ডুমুরিয়া, ) খুলনা প্রতিনিধি::
খুলনার ডুমুরিয়ায় সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে বিকাল আনুমানিক ৩ টা ৩০ মিনিটে খুলনা- সাতক্ষীরা মহাসড়কের চুকনগর বাজার সংলগ্ন বটতলা নামক স্থানে। নিহতের নাম তৌফিক হাসান (৩৫)। সে যশোর জেলার কেশবপুর পৌরসভা সদরের মৃত আব্দুল মমিনের ছেলে।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, তৌফিক একটি পালসার মোটরসাইকেল যোগে খুলনা থেকে ডাক্তার দেখিয়ে বাড়ী ফেরার পথে বিপরীত দিক থেকে আসা খুলনাগামী একটি যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে করে মোটরসাইকেলটি চালকসহ বাসের চাকার তলায় পড়ে। ফলে সাথে সাথেই চালক নিহত হয় এবং গাড়িটা ভেঙে যায়।
খবর পেয়ে স্থানীয় লোকজন, হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল মৃতদেহ উদ্ধার করে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেয়।
এ প্রসংঙ্গে খর্ণিয়াস্থ চুকনগর হাইওয়ে থানা অফিসার ইনচার্জ মোঃ মেহেদী হাসান জানান, ঘাতক বাসটি আটক করা হয়েছে এবং মৃতদেহ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।