April 13, 2026, 4:13 am

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

ভালভেরদের রেকর্ড স্পর্শ গুয়ার্দিওলার

ভালভেরদের রেকর্ড স্পর্শ গুয়ার্দিওলার

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

mostbet

দেপোর্তিভো আলাভেসের বিপক্ষে বার্সেলোনার জয়ে দারুণ এক রেকর্ড স্পর্শ করেছেন কোচ এরনেস্তো ভালভেরদে। লা লিগায় মৌসুমের শুরু থেকে ২১ ম্যাচে অপরাজিত থেকে দলের সাবেক কোচ পেপ গুয়ার্দিওলার রেকর্ডে ভাগ বসিয়েছেন তিনি।

কাম্প নউয়ে রোববার রাতে পিছিয়ে পড়ার পর লুইস সুয়ারেস ও লিওনেল মেসির জোড়া গোলে আলাভেসকে ২-১ ব্যবধানে হারায় বার্সেলোনা। এই জয়ে চলতি মৌসুমে এখন পর্যন্ত অপরাজিত থাকা কাতালান ক্লাবটির পয়েন্ট ১৮ জয় ও তিন ড্রয়ে ৫৭। দ্বিতীয় স্থানে থাকা আতলেতিকো মাদ্রিদের সঙ্গে তাদের পয়েন্ট ব্যবধান ১১।

গুয়ার্দিওলার অধীনে ২০০৯-১০ মৌসুমে স্পেনের শীর্ষ লিগের শিরোপা জয়ের পথে ১৭ জয় ও চার ড্রয়ে ২১ ম্যাচে অপরাজিত ছিল বার্সেলোনা।

আগামী রোববার লা লিগায় নগর প্রতিদ্বন্দ্বী এস্পানিওলের মুখোমুখি হবে বার্সেলোনা। ম্যাচটিতে পরাজয় এড়াতে পারলে লিগে মৌসুমের শুরু থেকে সবচেয়ে বেশি ম্যাচে অপরাজিত থাকার নতুন রেকর্ড গড়বে ভালভেরদের দল।

 

Share Button

     এ জাতীয় আরো খবর