March 24, 2026, 3:14 am

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

লালপুরে নবনির্বাচিত দুই চেয়ারম্যানকে সংবর্ধনা

তৃতীয় দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনে নাটোরের লালপুরে নবনির্বাচিত দুই চেয়ারম্যানকে সংবর্ধনা দিলো রুইগাড়ী উচ্চ বিদ্যালয়। বৃহস্পতিবার (৯ডিসেম্বর) দুপুর  সাড়ে ১২টার দিকে উপজেলার রুইগাড়ী উচ্চ বিদ্যালয়ের মাঠে ওয়ালিয়া ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও ইউনিয়ন  আওয়ামীলীগের  সভাপতি নূরে আলম সিদ্দিকী আলম ও অর্জুনপুর-বরমহাটি(এবি) ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রুইগাড়ী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক গোলাম মোস্তফা মাষ্টার কে  সংবর্ধনা দেওয়া হয়। শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক রোজিনা পারভীন তাদের হাতে ফুলের স্টিক ও উপহার তুলে দেয়। এসময় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা সহ সুধীজনরা উপস্থিতি ছিলেন।অতিথিরা পরে বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা করেন।

শামসুল ইসলাম,

নাটোর প্রতিনিধি

Share Button

     এ জাতীয় আরো খবর