March 24, 2026, 1:13 am

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

শিক্ষা ও মানসিক স্বাস্থ্য ঝুঁকি কিশোরীদের মাঝে সহায়তা প্রদান

আব্দুল কাদের, নবাবগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি: দিনাজপুরের নবাবগঞ্জে  শিক্ষা ও মানসিক স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ শিক্ষার্থীদের মাঝে বিশেষ শিক্ষা সহায়তা প্রদান করা হয়েছে । অনুষ্ঠানে সহযোগিতা করেন ল্যাম্ব হেলথ-ইউকে ।
বুধবার ৮ ডিসেম্বর বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে ল্যাম্ব এর প্রজেক্ট ম্যানেজার উৎপল মিনজ এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় । এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ কামরুজ্জামান সরকার সহ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ তোফাজ্জল হোসেন ও ল্যাম্ব প্রজেক্ট ম্যানেজার উৎপল মিন্জ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে উপজেলার প্রায় ৩শ কিশোরী, অভিভাবকরা উপস্থিত ছিলেন ।
সভায় বক্তারা নারী ও শিশুদের শিক্ষার অধিকার প্রতিষ্ঠা করা ও শিক্ষা ঝুঁকিপূর্ণ কিশোরীদের উৎসাহিত করতে বিভিন্ন দিক নির্দেশনা মুলক বক্তব্য রাখেন । পরে উপজেলার বিভিন্ন এলাকার শিক্ষা ও মানসিক স্বাস্থ্য ঝুঁকিতে থাকা ১৩৫ কিশোরীদের মাঝে জনপ্রতি ১৫শ টাকা করে বিশেষ শিক্ষা সহায়তা প্রদান করা হয় । অনুষ্ঠানটি বাস্তবায়ন করেন এ্যাডলোসেন্ড এন্ড কমিউনিটি ট্রান্সফরমেশন (এসিডি) প্রজেক্ট,সিএইচডিপি,ল্যাম্ব ।
আব্দুল কাদের,
নবাবগঞ্জ  দিনাজপুর প্রতিনিধি
Share Button

     এ জাতীয় আরো খবর