March 23, 2026, 9:39 pm

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হয়েছে।

অদ্য ২৮ নভেম্বর রোজ রবিবার শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলাধীন তৃতীয় ধাপে ৭টি ইউনিয়নে ইউনিয়ন পরিষদ নির্বাচন অবাধ,সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হয়েছে। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহন করা হয়।সকাল থেকেই প্রতিটি কেন্দ্রে নারী পুরুষ ভোটাররা উৎসাহ উদ্দীপনা নিয়ে নিজ নিজ ভোট কেন্দ্রের এসে তাদের পছন্দের প্রার্থীদের ভোট নিয়ে নির্বিঘ্নে বাড়ি চলে যায়।আজকের এই নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য নির্বাচনী কাজে দায়িত্বপ্রাপ্ত উপজেলা নির্বাচন কর্মকর্তা,রিটার্নিং অফিসারগন তাঁদের উপর অর্পিত দায়িত্ব সুচারুভাবে পালন করেছন।তাঁদের সর্বাত্মক সমন্বয় করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।জেলা পর্যায়ে জেলা প্রশাসক,পুলিশ সুপার,নির্বাহী ম্যাজিস্ ও জেলা নির্বাচন কর্মকর্তার প্রত্যক্ষ তদারকি লক্ষ্য করা গেছে।

আইন শৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত স্বাভাবিক রাখার জন্য পুলিশ, র‍্যাব, বিজিবি ল সদস্যদের ভূমিকা ছিলো উল্লেখযোগ্য।যার কারনেই সমগ্র উপজেলায় আইন শৃঙ্খলার কোন অবনতি লক্ষ্য করা যায় নাই,ফলে প্রায় ৭৫% ভোটার উপস্থিত হয়ে ভোট প্রদান করেছে।তবে শেষ ভালো যার সব ভালো তার,এই শেষ ভালোর দায়িত্ব পালনে প্রিজাইডিং অফিসার,সহকারী প্রিজাইডিং অফিসার,পোলিং অফিসার ও আনসার ভিডিপির সদস্যদের ভূমিকার কমতি ছিলো না। নির্বাচন চলাকালীন সময়ে বিভিন্ন ভোটকেন্দ্র ঘুরে ভোটার,এজেন্ট ও প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে কথা বলে জানা গেছে বিগত ৩০/৩৫ বছরে এরকম শান্তিপূর্ণ নির্বাচন দেখে নাই।৮০ বৎসর উর্ধ এক নারী ভোটারকে ছেলের কোলে চড়ে এসে ভোট দিয়ে যেতে দেখা গেছে। নির্বাচন এতটাই স্বচ্ছ ছিলো জাল ভোট দেয়াটাও ছিলো ঝুকিপূর্ণ। কুচাইপট্টি ইউনিয়নের ২নং ভোট কেন্দ্র কুচাইপট্টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে  আসাদ পিতা ধলু চৌধুরী গ্রাম কুচাইপট্টি নামে একজন জাল ভোট দেয়ার সময় মোঃ মোরশেদুল ইসলাম,সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাকে ইউনিয়ন পরিষদ আইন ২০১৬ এর ৩১ বিধিতে ৫০০০/=(পাঁচ হাজার) টাকা জরিমানা করে ছেড়ে দেয়া হয়।
বিগত দুইটি দাপের নির্বাচনে সারা দেশে সহিংসতায় অনেক প্রাণহানির সংবাদ প্রকাশিত হয়েছে।পাশাপাশি গোসাইরহাটের নির্বাচনে একটি অপ্রীতিকর ঘটনাও ঘটে নাই। তার মূল কারন ছিলো ইউনিয়ন পর্যায়ে দলীয় প্রতীক বরাদ্দ দেয়া।গোসাইরহাটে এবারের ইউনিয়ন পরিষদ নির্বাচনে সরকার দলীয় কোন প্রতীক বরাদ্দ করা হয় নাই।এই নির্বাচন সুষ্ঠু,নিরপেক্ষ নির্বাচনের মডেল হিসেবে আখ্যায়িত করা যায়।এখনো সব কেন্দ্রের ফলাফল ঘোষণা না হওয়ায় বিজয়ী প্রার্থীদের নাম দেয়া গেলো না।
মোঃ রফিকুল ইসলাম,
জেলা প্রতিনিধি,শরীয়তপুর
Share Button

     এ জাতীয় আরো খবর