April 7, 2026, 4:59 pm

সংবাদ শিরোনাম
মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত

পটুয়াখালীর কলাপাড়ায় আকস্মিক টর্নেডোর তাণ্ডব ॥ বাড়িঘর বিধ্বস্ত

পটুয়াখালীর কলাপাড়ায় আকস্মিক টর্নেডোর তাণ্ডব ॥ বাড়িঘর বিধ্বস্ত
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
কলাপাড়ায় আকস্মিক টর্নেডোর তা-বে একটি এনজিও অফিস, দুইটি দোকান ও চারটি বসতঘর বিধ্বস্ত হয়েছে। এর মধ্যে বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড কনসার্ন অফিস, জাকিরের অটোচার্জের গ্যারেজ এবং শাহজালাল বয়াতির বসতঘর সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে গেছে। এছাড়া নাজমুল গাজী ও জলিল বয়াতির বসতঘর এবং এরশাদুল মিয়ার গ্যারেজ আংশিক বিধ্বস্ত হয়েছে। রোববার সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার ছোট বালিয়াতলী স্টেশনের দক্ষিণদিকে প্রায় দেড় মিনিটব্যাপী টর্নেডোর তা-বে এসব মানুষের ব্যাপক ক্ষতিসাধন হয়। এ ্ছাড়াও অনেক গাছপালা ভেঙে যাওয়াসহ উপরে পড়েছে।

mostbet


বালিয়াতলী ইউপি চেয়ারম্যান এবিএম হুমায়ুন কবির জানান, যারা ক্ষতিগ্রস্ত  হয়েছেন তাদের তালিকা তৈরির কাজ চলছে। উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) বিপুল চন্দ্র দাস জানান, খোঁজ নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হচ্ছে।

Share Button

     এ জাতীয় আরো খবর