April 13, 2026, 11:01 pm

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

তারাগঞ্জে ফেলে যাওয়ার ৩ মাস পর অজ্ঞাতনামা বৃদ্ধার মৃত্যু

সুুমন আহমেদ,তারাগঞ্জ প্রতিনিধি :

mostbet

 
রংপুরের তারাগঞ্জ উপজেলার কুর্শা ইউনিয়নের গলাকাটা মোড়ের নৈশ প্রহরীদের জন্য বানানো ঘরে ৩ মাস আগে এক বৃদ্ধাকে ফেলে দিয়ে যায় পরিবারের সদস্যরা। ঘটনাটি জানতে পেরে স্থানীয় কয়েকজন যুবক পথচারী ও স্থানীয়দের সহায়তায় সেই ঘরটি পলিথিন দিয়ে ঘিরে বৃদ্ধার বসবাসের উপযোগী করে দেন। আজ সোমবার সকালে সেই ঘরে অজ্ঞাতনামা সেই বৃদ্ধাকে মৃত অবস্থায় পাওয়া যায়।
সরেজমিনে স্থানীয়দের সূত্রে জানা গেছে, আনুমানিক ৩ মাস আগে কে বা কারা এখানে এই বৃদ্ধাকে ফেলে রেখে যায়। পরিবার এমনকি নিজের নামটাও বলতে পারেন না বৃদ্ধা । ঠিকানা বলতে শুধু সৈয়পুরের নাম বলতেন। এই পধ দিয়ে যাতায়াতকারী পথচারীরা যেনি খেতে েিতা সেদিন খেতেন, যেদিন েিতা না সেদিন কিভাবে থাকতেন কেউ জানেন না। রবিবার দিবাগত রাতে এই এলাকায় সারারাত ভারি বৃষ্টিপাত হয়। সোমবার সকালে কয়েকজন কৃষক ধানক্ষেত দেখতে গিয়ে ওই বৃদ্ধার খবর নিতে গেলে মৃত অবস্থায় দেখতে পান।
তারাগঞ্জ উপজেলার স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন তারাগঞ্জ বøাড গ্রæপের প্রতিষ্ঠাতা মাহিন বাবু কাঞ্চন বলেন, খবর পেয়ে রবিবার আমরা ওই বৃদ্ধাকে দেখতে যাই। আমরা পাশর্^বর্তী কিশোরগঞ্জ উপজেলায় অবস্থিত একটি বৃদ্ধাশ্রমের সাথে এই ব্দ্ধৃাকে রাখার বিষয়ে কথাও বলেছি। বৃদ্ধার শারিরীক অবস্থা একেবারেই খারাপ থাকায় আমরা তার চিকিৎসার ব্যবস্থা করি এবং কিছু ওষুধপত্র কিনে দিয়ে যাই। বৃদ্ধা একটু সুস্থ হলেই তাকে আমরা বুদ্ধাশ্রমে রেখে আসতাম। কিন্তু আমরা সেই সুযোগ পেলাম না।
এবিষয়ে তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত ওসি ফারুক আহম্মেদ বলেন, বৃদ্ধার মৃত্যু স্বাভাবিকভাবেই হয়েছে। বার্ধক্যজনিত কারণে বৃদ্ধার মস্তিষ্ক বিকৃত হওয়ার কারণে তিনি তার নাম পরিচয় বলতে পারেন নি। স্থানীয় এলাকাবাসীর সহায়তায় অজ্ঞাতনামা ওই বৃদ্ধার দাফন সম্পন্ন করা হয়েছে।

Share Button

     এ জাতীয় আরো খবর