April 13, 2026, 4:44 pm

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

ঝিনাইদহে জমি নিয়ে বিরোধের জেরে হামলা-ভাংচুর, আহত-২

মনিরুজ্জামান সুমন,ঝিনাইদহ –
ঝিনাইদহ সদর উপজেলার পোড়াহাটি ইউনিয়নের ধানহাড়িয়া গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করা হয়েছে। এতে আহত হয়েছে ২ জন। শুক্রবার রাতে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে ধানহাড়িয়া গ্রামের মতলেব খাঁর সাথে একই এলাকার মহিউদ্দিন খাঁ মহিম এর জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে ঝিনাইদহ আদালতে একটি মামলা চলমান রয়েছে।
শুক্রবার সকালে মতলেব খাঁ’র ছেলে দেলোয়ার হোসেন দুলু ওই জমিতে গেলে মহিউদ্দিন খাঁ মহিম, তার সহযোগি রোকন, তুহিনসহ আরও কয়েকজনকে সাথে নিয়ে দুলুকে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করে। সেখান থেকে তাকে উদ্ধার ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় দুলুর পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দেওয়া হয়। এরই জের ধরে শুক্রবার রাত ৮ টার পর মহিমের নেতৃত্বে ৩০/৩৫ জনের একটি দল দুলুর বাড়িঘরে ইটপাটকেল ছুড়তে থাকে। এসময় ভাংচুর করা হয় আবু বক্কর খাঁ, মুরাদ আলী খাঁ ও বাদশা খাঁ’র বাড়িঘর। আহত হয় সজীব নামের আরও একজন। খবর পেয়ে ঝিনাইদহ সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে মহিমের সাঙ্গপাঙ্গরা পালিয়ে যায়।
এ ব্যাপারে মহিমের ভাই খায়রুল ইসলাম বলেন, গতকাল সকালে একটি ঘটনা ঘটেছিল। সেই ঘটনার পর সন্ধ্যায় ওরা আমাদের বাড়ির সামনে এসে গালি-গালাজ করে ও ইটপাটকেল ছোড়ে বলে আমরা প্রতিবাদ করেছি।
এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মো: সোহেল রানা বলেন, ঘটনার সংবাদ পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছিল। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় থানায় অভিযোগ দিলে তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

mostbet
Share Button

     এ জাতীয় আরো খবর