April 14, 2026, 12:16 am

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

বিনামূল্যের মাস্ক কিনতে হয়েছে টাকা দিয়ে আটপাড়া উপজেলা প্রশাসনের কাছ থেকে

গজনবী বিপ্লব, নেত্রকোনা প্রতিনিধি::

নেত্রকোনার আটপাড়া উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বিনামূল্যের মাস্ক কিনতে হয়েছে টাকা দিয়েছে। “জীবন রক্ষাকারী মাস্ক” টাকা দিয়ে ক্রয় করায় সমালোচনার সৃষ্টি হয়েছে সচেতন মহলে। এ নিয়ে বিদ্যালয়ের শিক্ষার্থীর অভিভাবকদের মাঝে চাপা অসন্তোষ বিরাজ করছে।

mostbet
সরজমিনে গিয়ে দেখা গেছে, মহামারি করোনা শুরুর পর থেকে জেলা প্রশাসনের পক্ষ থেকে করোনা প্রতিরোধে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়। জেলার সর্বত্র সচেতনতামূলক প্রচারণা, বিনামূল্যে হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক বিতরণ করা হয়। জেলা সদরসহ জেলা ১০ উপজেলায় সমাজের নানা শ্রেণি পেশার মানুষের মাঝে বিতরণের জন্য বিনামূল্যে পর্যাপ্ত পরিমান মাস্ক দেওয়া হয়। গত ১২ সেপ্টেম্বর বিদ্যালয় খোলার ঘোষনা হলে সকল বিদ্যালয়ে শিশুদের জন্য মাস্কসহ অন্যান্য সুরক্ষা সামগ্রী নিশ্চিত করার আদেশ দেয় প্রশাসন।
এরই আলোকে জেলার আটপাড়া উপজেলায় ১০৩টি প্রাথমিক বিদ্যালয়ের মাঝে যেসকল বিদ্যালয়ের শিক্ষকরা মাস্কের ব্যবস্থা করেনি, তাদেরকে উপজেলা থেকে মাস্ক কেনার জন্য নির্দেশনা দেন উপজেলা শিক্ষা কর্মকর্তা। তারপর উপজেলার প্রায় ৪০টি বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ মাস্ক কিনতে বাধ্য হয়। আর প্রতিটি মাস্কের মূল্য ধরা হয় ১৭ টাকা করে। কোন বিদ্যালয়ে ৫০টি আবার কোন বিদ্যালয়ে ১০০টি করে মাস্ক কিনতে হয়েছে শিক্ষকদের। এতে করে সমালোচনার ঝড় উঠেছে সচেতন মহলে।
উপজেলার গাভুর কাছ সরকারি প্রাথমিক বিদ্যালয়, দেওগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়, মেঘারকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়, চারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়সবহ বেশ কয়েকটি বিদ্যালয় ঘুরে দেখা গেছে, শিক্ষার্থীদের মূখে লাগানে রয়েছে সবুজ রঙের মাস্ক। ওই সমস্ত মাস্কের গায়ে লেখা রয়েছে ‘নেত্রকোনা জেলা প্রশাসন সৌজন্যে আটপাড়া উপজেলা প্রশাসন’।
এইসকল বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সাথে কথা বললে তারা জানায়, ‘উপজেলা প্রশাসন ও শিক্ষা অফিসের নির্দেশে আমরা গত ১০ সেপ্টেম্বর মাস্ক কিনতে বাধ্য হয়েছি। কোন শিক্ষক ৫০ টি এবং কেউ ১০০টি মাস্ক কিনেছে। প্রতিটি মাস্কের মূল্য ধরা হয়েছে ১৭ টাকা করে। তবে তারা বলছে বিষয়টি নিয়ে এখনও সমালোচনা চলছে।’
এ ব্যাপারে উপজেলা শিক্ষা কর্মকর্তা শেলিমা আক্তার খাতুনের অফিসে গেলে তাকে পাওয়া যায়নি। পরে অফিসে তালা ঝুলতে দেখে মোবাইল ফোনে তার সাথে কথা হলে তিনি বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে টাকা নিয়ে মাস্ক দেয়া হয়েছে।
এ বিষয়ে আটপাড়া উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা সুলতানা বলেন, ‘উপরের নির্দেশ ছাড়া কথা বলতে পারবনা।’
নেত্রকোনার জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমান বলেন, ‘মহামারি করোনা থেকে রক্ষা পাওয়ার জন্য জেলার বিভিন্ন উপজেলায় নানা শ্রেণি পেশার মানুষকে বিনামূল্যে মাস্ক দেওয়া হয়েছে। টাকার বিনিময়ে মাস্ক দেওয়ার জন্য বলা হয়নি। তবে বিষয়টি খোঁজ নিয়ে ব্যবস্থা নেয়া হবে।’
Share Button

     এ জাতীয় আরো খবর