April 13, 2026, 3:14 pm

mostbet
সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

বেনাপোলে সিএন্ডএফ অফিসের তালা ভেঙে মালামাল চুরি

বেনাপোল থেকেএনামুলহকঃ
বেনাপোলে সিএন্ডএফ অফিসের তালা ভেঙে মালামাল চুরি করেছে চোরেরা।
সোমবার (২০ সেপ্টেম্বর) গভীর রাতে বেনাপোল ১নং গোডাউনের সামনে আজিজ সর্দ্দারের বিল্ডিং এ অবস্থিত এইচ কে রওশন শিপিং লাইন্স লিঃ এর অফিসে এ চুরির ঘটনাটি সংঘটিত হয়।
আজিজ সর্দ্দারের বিল্ডিং এ অবস্থিত   সিএন্ডএফ এজেন্ট শহীদ ট্রেডিং এর প্রতিনিধি বকুল হোসেন বলেন, এলাকায় চোরের উপদ্রব বেড়ে গেছে। প্রায় প্রায় এখানে অফিস সহ বাসা বাড়ি ও ট্রাকে চুরি হয়। আমরা চুরির ভয়ে ঠিক মত অফিসও করতে পারিনা। সব সময় আতঙ্কে থাকি। এ বিষয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পদক্ষেপ নেওয়া উচিত বলেন বকুল।
সিএন্ডএফ এজেন্টএইচ কে রওশন শিপিং লাইন্স লিঃ এর ম্যানেজার সাইফুল ইসলাম লাল্টু বলেন, আমি প্রতিদিনের ন্যায় রাতে অফিস বন্ধ করে বাসায় যায়। সকালে অফিসে এসে দেখি অফিসের তালা ভেঙে, কে বা কারা আমার অফিসের ল্যাপটপ, টাকা, মূল্যবান কাগজপত্র সহ অন্যান্য জিনিসপত্র চুরি করে নিয়ে গেছে। স্থানীয় চোর চক্র এ চুরির সাথে জড়িত থাকতে পারে বলে তিনি জানান।
বেনাপোল পোর্ট থানার এসআই মোস্তাফিজুর রহমান জানান, চুরির ঘটনা শুনে ঘটনাস্থলটি প্ররিদর্শণ করা হয়েছে। তবে, এ চুরির ঘটনায় এখনো পর্যন্ত কেউ থানায় অভিযোগ দায়ের করেনি। অভিযোগ করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
উল্লেখ্য, এর আগেও একই বিল্ডিং এ সিএন্ডএফ এজেন্ট শাহজালাল এর অফিসে চুরির ঘটনা ঘটে।
Share Button

     এ জাতীয় আরো খবর