April 20, 2026, 6:13 pm

সংবাদ শিরোনাম
কাজের প্রলোভন দেখিয়ে অপহরণ, ৭ দিন পর ৩ যুবক উদ্ধার হিলিতে আধিবাসী উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন বিদ্যালয়ে এসএসসি’র দোয়া ও বিদায় অনুষ্ঠান মরিচের লাল রং মুছে গেলে যা থাকে এক্সিম ব্যাংকের প্রতারণার শিকার জামাল কন্সট্রাকশন কোম্পানির প্রোপাইটর ভোলায় গৃহবধূর মৃত্যু, শিশুর তথ্যে আটক ১ বাঙ্গালহালিয়া ছাগলখাইয়াতে শ্মশানের পাশে পড়ে ছিলো নবজাতক শিশু, উদ্ধার করল পথচারী যশোরে মাদকসহ ৫ কারবারি আটক চিলমারীর “কড়াই বরিশাল চরে” মেয়েদের প্রীতি হ্যান্ডবল ম্যাচ অনুষ্ঠিত. হয়েছে সংরক্ষিত ধানের ক্ষতি কমাতে স্মার্ট আল্ট্রাসনিক প্রযুক্তি উদ্ভাবন চৌদ্দগ্রাম প্রেসক্লাবের বার্ষিক আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত

 যশোরের দুই যুবক কক্সবাজার সমুদ্র সৈকতে পানিতে ডুবে মৃত্যু

ইয়ানূর রহমান :

mostbet

 

কক্সবাজার সমুদ্রসৈকতের সি-গাল ও নাজিরারটেক পয়েন্ট থেকে

যশোরের দুই যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃতরা হলেন, আর এন রোড
এলাকার রাফিদ ঐশিক ও শহরের লাল দিঘির এলাকার মেহের ফারাবী অভ্র।

কিন্তু তারা কখন কীভাবে সৈকতে গোসল করতে নেমেছিলেন এবং তাদের নিখোঁজ
হওয়ার তথ্য প্রশাসনকে জানায়নি কেউ। এ জন্য মৃত দুজনের সঙ্গে থাকা চারজনকে
পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। শনিবার (১৮ সেপ্টেম্বর)
দুপুরে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ চারজনকে হেফাজতে নিয়েছে বলে গণমাধ্যমকে
নিশ্চিত করেছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ
মুনীরুল গিয়াস।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুনীরুল গিয়াস
জানান, যেহেতু দুজনের মরদেহ মিলেছে, তারা কীভাবে সমুদ্রে গেছেন বা আগে কী
ঘটেছিলো, অধিকতর তদন্তের স্বার্থে তাদের পুলিশ হেফাজতে এনে জিজ্ঞাসাবাদ
করা হচ্ছে।

কক্সবাজার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট (পর্যটন সেল) মুরাদ
ইসলাম বলেন, খবর পেয়ে বিচকর্মীরা সেখানে গেছেন। তারা মরদেহ উদ্ধারের
প্রক্রিয়া চালাচ্ছেন।

ধারণা করা হচ্ছে, গতকাল একজনের মরদেহ পাওয়ার পর তারা জানান যে তাদের
আরেকজন নিখোঁজ ছিলেন। হয়তো তার মরদেহ ভেসে এসেছে। গত শুক্রবার (১৭
সেপ্টেম্বর) দুপুর ও বিকেলে সৈকতের সি-গাল পয়েন্টে দুই যুবকের মরদেহ ভেসে
আসে। তাদের একজন স্থানীয় আর অন্যজন পর্যটক, তার নাম রাফিদ ঐশিক যিনি
যশোরের থেকে এসেছেন। তার সঙ্গী একজন নিখোঁজ ছিলো। শনিবার ভেসে আসে তার
নিখোঁজ সঙ্গী অভ্রর মরদেহ।

Share Button

     এ জাতীয় আরো খবর