April 14, 2026, 12:52 am

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

রুয়েটে বাসচালক হত্যায় ৪ জনের যাবজ্জীবন

ডিটেকটিভ ডেস্কঃঃ
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাস চালক আব্দুস সালাম হত্যাকাণ্ডের ঘটনায় চার আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

mostbet

বুধবার বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী দ্রুত বিচার টাইব্যুনালের বিচারক অনুপ কুমার এই রায় দেন। রায় ঘোষণার সময় চার আসামি কাঠগড়ায় উপস্থিত ছিলেন। এই হত্যা মামলার অপ্রাপ্তবয়স্ক অপর দুই আসামি ফয়সাল আহম্মেদ শিফাত ও শিমুল ওরফে পলাশের মামলা শিশু আদালতে বিচাররাধীন আছে।

দ্রুত বিচার ট্রাইব্যুনালে দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, সোহেল রানা, নূর নবী হোসেন হৃদয়, আনোয়ার হোসেন সাইমন ও সাব্বির।

রাষ্ট্রপক্ষের আইনজীবী এন্তাজুল হক বাবু বলেন, ৩৬ কার্যদিবসে ২৫ জনের সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক এই রায় ঘোষণা করেন। ২০১৮ সালের ২৩ এপ্রিল রাতে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দেশরত্ন শেখ হাসিনা হলের সামনে আব্দুস সালামকে কুপিয়ে হত্যা করা হয়।

হত্যাকাণ্ডের পরের দিন আব্দুস সালামের ছেলে পলাশ বাদি হয়ে নগরের মতিহার থানায় অজ্ঞাতনামা মামলা দায়ের করেন। মামলার চারদিন পরে শিমুল ওরফে পলাশকে গ্রেফতার করে পুলিশ। এরপের খুলতে থাকে মামলার জট। এরপর দীর্ঘ তদন্ত শেষে মামলার তদন্তকারী কর্মকর্তা ৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।

মামলার বাদি আব্দুস সালামের ছেলে পশাল জানান, আমাদের প্রত্যাশা ছিলো সর্বোচ্চ শাস্তির। কিন্তু আদালত যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। আমরা এই রায়ে পুরোপুরি সন্তষ্ট নয়।

তবে আসামি পক্ষের আইনজীবী আবু বক্কর বলেন, এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে।

//ইয়াসিন//

Share Button

     এ জাতীয় আরো খবর