March 23, 2026, 7:49 pm

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

সপ্তাহে এক দিন ক্লাসের চিন্তা: শিক্ষা উপমন্ত্রী

ডিটেকটিভ ডেস্কঃঃ

শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেছেন, ‘শিক্ষামন্ত্রীর ঘোষিত তারিখে আমরা ক্লাস শুরু করতে পারব বলে আশা করছি। প্রাথমিকভাবে সপ্তাহে এক দিন করে আমরা চিন্তা করছি। তবে সেটা পরিবর্তন হতে পারে। আমরা আরো বেশি দিন হয়তো শিক্ষার্থীদের শিক্ষাপ্রতিষ্ঠানে আনতে পারব।’

শনিবার দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ওয়ানস্টপ ইমার্জেন্সি কেয়ার (ওএসইসি)–এর উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ১০০ শয্যার এই জরুরি বিভাগে সব ধরনের সেবার ব্যবস্থা থাকবে বলে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস এম হুমায়ুন কবীর জানান।

এর আগে শুক্রবার শিক্ষামন্ত্রী দীপু মনি করোনা মহামারির কারণে দেড় বছর ধরে বন্ধ থাকা সব প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান ১২ সেপ্টেম্বর থেকে খোলার ঘোষণা দেন।

এসএসসি ও এইচএসসি পরীক্ষা প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা আরেকটা বিষয় চিন্তা করছি। এসএসসি ও এইচএসসি পরীক্ষাটা সংক্ষিপ্ত সিলেবাসে শারীরিক উপস্থিতির মাধ্যমে নেয়ার। সেই প্রচেষ্টা অব্যাহত থাকবে। এটাই এখন পর্যন্ত পরিকল্পনা। অ্যাসাইনমেন্ট কার্যক্রমগুলো স্বাভাবিকভাবে চলবে।’

//ইয়াসিন//

Share Button

     এ জাতীয় আরো খবর