April 13, 2026, 1:47 pm

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

যশোরের শার্শায় প্রেম ঘটিত কারণে যুবককে পুড়িয়ে হত্যা

ইয়ানূর রহমান :

mostbet

 

যশোরের শার্শায় প্রেম ঘটিত কারণে মনিরুল ইসলাম (৩৫) নামে এক যুবককে পুড়িয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে বৃহষ্পতিবার দিনগত রাত ২টার দিকে উপজেলার নাভারন কাজিরবেড় গ্রামে। মৃত মনিরুল ইসলাম মনিরামপুর উপজেলার রাজগঞ্জ এলাকার আবুল হোসেনের ছেলে।

এলাকাবাসী জানান, বৃহষ্পতিবার দিনগত রাত ২টার দিকে হঠাৎ পাশের বাড়ীর চিৎকার শুনে ঘুম থেকে উঠে দেখি বাড়ীর ভিতরে আগুন জ্বলছে। আমরা প্রতিবেশীরা ছুটে এসে আগুন নিভাতে থাকি। এক পর্যায়ে দেখি এটি মটরসাইকেলে আগুন লেগেছে এবং সাইকেলের নিচে একটি লোক চাপা পড়া অবস্থায় পুড়ে গেছে। পরে খবর পেয়ে শার্শা থানার পুলিশ ঘটনা স্থলে এসে লাশ উদ্ধার করে।

এলাবাসী আরোও জানান, উপজেলার কাজিরবেড় গ্রামের সিরাজুল ইসলামের বাড়ীতে নিচ তলায় ঝিনাইদহের কালিগঞ্জ এলাকার সাইদুর রহমান স্ত্রী-সন্তান নিয়ে ভাড়া থাকতেন। সাইদুর রহমান একজন এনজিও কর্মী। ঘটনার রাতে সে বাড়ীতে ছিলেন না। এলাবাসীর ধারনা সাইদুর রহমানে স্ত্রী বিথী খাতুনের সাথে নিহত লোকটি প্রেমের সম্পর্ক থাকতে পারে।

নাভারন সার্কেল এএসপি জুয়েল ইমরান বিকালে সাংবাদিকদের জানান, রাতেই খবর পেয়ে পুলিশ ঘটনা স্থল থেকে লাশ উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিক ভাবে জিজ্ঞাসাবাদের জন্য ভাড়াটিয়ার স্ত্রীকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। ঘটনা তদন্ত না করে কিছুই বলা সম্ভব হবে না।

Share Button

     এ জাতীয় আরো খবর