April 15, 2026, 5:23 am

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

লক্ষ্মীপুরে ডোবা থেকে জালে উঠে এলো যুবকের লাশ

লক্ষিপুর প্রতিনিধিঃ

mostbet

লক্ষ্মীপুরে পৌর বাস টার্মিনাল সংলগ্ন একটি ডোবা থেকে অজ্ঞাত পরিচয়ে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সকালে ওই যুবকের মরদেহ উদ্ধারের পর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। ৫-৬দিন পূর্বে হত্যার পর তার মরদেহটি ফেলে রেখে গেছে বলে ধারণা করছে পুলিশ।

স্থানীয় এলাকাবাসী ও পুলিশ জানায়, জেলা শহরের পৌর বাস টার্মিনালের উত্তর পাশে সাবেক পৌর কাউন্সিলর লোকমান হোসেনের মালিকানাধীন ডোবায় মাছ ধরতে নামেন জেলেরা। এসময় জেলেদের জাল মরদেহটির সঙ্গে আটকে যায়, খাদ্যের বস্তা মনে করে ফয়সাল নামের এক জেলে টান দিলে মরদেহটি ভেসে উঠে। চিৎকার দিলে ঘটনাস্থলে ভিড় জমান উৎসুক জনতা। খবর পেয়ে সদর থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে। নিহত যুবকের পরনে একটি ফুল শার্ট ও প্যান্ট রয়েছে বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

সদর থানার এসআই ওমর ফারুক জানান, অজ্ঞাত পরিচয়ের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে, ধারণা করা হচ্ছে এটি হত্যাকাণ্ড, খোঁজ খবর নেওয়া হচ্ছে। ময়নাতদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

Share Button

     এ জাতীয় আরো খবর