April 15, 2026, 6:27 am

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

মাকে চিকিৎসার কথা বলে মেয়েকে ধর্ষণ, কবিরাজ গ্রেফতার

অনলাইন ডেস্কঃ

mostbet

নওগাঁর মহাদেবপুরে অসুস্থ মাকে সুস্থ করে দেওয়ার কথা বলে স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় শনিবার রাতে ইসমাইল হোসেন (৬৫) নামের এক ভণ্ড কবিরাজকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রবিবার আদালতের মাধ্যমে তাকে হাজতে পাঠানো হয়।

ইসমাইল উপজেলার সদর ইউনিয়নের সারতা গ্রাম মৃত আব্দুল মন্ডলের ছেলে। তিনি স্থানীয় এক মসজিদের মোয়াজ্জিন এবং কবিরাজ হিসেবে পরিচিত।

জানা যায়, ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া এই ছাত্রীর প্রতিবন্ধী মাকে সুস্থ করে দেওয়ার কথা বলে তাকে প্রায় ১৫ দিন ধরে ধর্ষণ করেন ইসমাইল। ধর্ষণের ঘটনাটি পরিবারের লোকজনকে জানালে তার মা সুস্থ হবে না এবং তাকে হত্যা করা হবে এমন হুমকি দেন ইসমাইল। কিন্তু ভণ্ড কবিরাজের অত্যাচারের মাত্রা বেড়ে যাওয়ায় ঘটনাটি শনিবার দুপুরে পরিবারের লোকজনকে জানায় সে।

শনিবার ছাত্রীর ভাই বাদী হয়ে মহাদেবপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। সেই রাতেই ধর্ষক ইসমাইলকে গ্রেফতার করে রবিবার তাকে আদালতে সোপর্দ করা হয়।

Share Button

     এ জাতীয় আরো খবর