-
- অপরাধ, লিড নিউজ, সারাদেশে
- নাটোর সরকারী খাদ্য গোডাউন থেকে পচা ও নিম্নমানের ৫৯১ বস্তা চাল জব্দ
- আপডেট সময় August, 14, 2021, 2:24 pm
- 239 বার পড়া হয়েছে
শামসুল ইসলাম, নাটোর প্রতিনিধিঃঃ
নাটোর সরকারি খাদ্য গোডাউন থেকে আ’লীগ নেতার পচা ও নিম্নমানের চাল প্রবেশ করানোর সময় ৫৯১ বস্তা চালসহ ট্রাক জব্দ করেছে প্রশাসন। বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে শহরের বড়গাছা এলাকায় সরকারি খাদ্য গোডাউনের ৬ নং গোডাউনে চাল আনলোড করার সময় পঁচা ও নিম্নমানের চাল জব্দ করা হয়।
খাদ্য গোডাউন কর্মকর্তারা জানান, নাটোর পৌর আ’লীগের ৭ নং ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক বেলালুজ্জামান বেলু, আব্দুল মান্নান, তৈয়ব আলী, আব্দুর রহমান সহ তিনজন মিলারের নাম করে সিরাজগঞ্জের কামারখন্দ থেকে ৫৯১ বস্তা চাল নিয়ে আসে।
বৃহস্পতিবার সকালে ওসি এলএসডি মফিজ উদ্দিনের তত্ত্বাবধানে চাল গুলো গোডাউনে আনলোড করা হয়। এ সময় স্হানীয় লোকজন পঁচা ও নিম্নমানের চাল দেখতে পেয়ে প্রশাসন কে খবর দেয়। পরে সদর উপজেলা নির্বাহী অফিসার আফরোজা খাতুন ঘটনাস্হলে গিয়ে পঁচা ও নিম্নমানের চাল জব্দ করেন।
উপজেলা নির্বাহী অফিসার আফরোজা খাতুন বলেন, বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্হা নেওয়া হবে।
এ জাতীয় আরো খবর