April 15, 2026, 6:35 am

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

নওগাঁয় তুচ্ছ ঘটনায় এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা

নওগাঁয় তুচ্ছ ঘটনায় এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

নওগাঁ সদর উপজেলায় মাঠে গরু বাঁধাকে কেন্দ্র করে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গতকাল রোববার উপজেলার শেখপুরা উত্তরপাড়া গ্রাম থেকে তার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে সদর থানার ওসি তোরিকুল ইসলাম জানান। নিহত আবদুস সালাম (৬৫) ওই গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি তোরিকুল বলেন, গরু বাঁধাকে কেন্দ্র করে গত শনিবার সন্ধ্যায় আবদুস সালামের সঙ্গে বোয়ালিয়া মাদ্রাসাপাড়া গ্রামের আসলাম আলীর ঝগড়া বাঁধে। একপর্যায়ে সালামকে এলোপাতাড়ি কিল ঘুষি মেরে আহত করে আসলাম। রাতে নিজ বাড়িতে তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায় বলে জানান তিনি। সালামের মৃত্যুর সংবাদ পেয়ে আসলাম আলী পালিয়ে গেছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

Share Button

     এ জাতীয় আরো খবর