March 24, 2026, 10:49 am

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

খালেদাকে জেলে নিলে সরকারের পতন: গয়েশ্বর চন্দ

খালেদাকে জেলে নিলে সরকারের পতন: গয়েশ্বর চন্দ

ডিটেকটিভ নিউজ ডেস্ক

‘বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে জেলে নিলে তার মুক্তির আগেই সরকারের পতন ঘটাবো’ বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, ‘আমরা কি তখন কান্নাকাটি করবো? ঘরে বসে থাকবো? না, খালেদার মুক্তি আগেই সরকারের পতন ঘটাবো। দেশ তখন কারাগারে পরিণত হবে।’ রোবাবার দুপুর ১টায় জাতীয় প্রেসক্লাবে আরাফাত রহমান কোকোর তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য দেন তিনি।  আরাফাত রহমান কোকো যুব ও ক্রীড়া সংসদ এ আলোচনার আয়োজন করে।  এসময় গয়েশ্বর আরও বলেন, বিএনপি সরব হলে সিডরের চেয়েও ভয়ঙ্কর হবে।  তিনি বলেন, বিএনপি নেতাদের জেলে নিয়ে কিছুদিন থামিয়ে রাখতে পারবেন কিন্তু চিরকাল তা পারবেন না।  সভায় আরও বক্তব্য দেন-বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আবদুস সালাম, আয়োজক প্রতিষ্ঠানের সভাপতি মো. আলমগীর হোসেন লাবু, সহ-সভাপতি আক্তার হোসেন তালুকদার প্রমুখ।

Share Button

     এ জাতীয় আরো খবর