March 23, 2026, 4:27 am

সংবাদ শিরোনাম
ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

সাগরে নৌকাডুবি: নিহত রোহিঙ্গার সংখ্যা বেড়ে ২৯

সাগরে নৌকাডুবি: নিহত রোহিঙ্গার সংখ্যা বেড়ে ২৯

ডিটেকটিভ নিউজ ডেস্ক 

কক্সবাজারের টেকনাফে সাগর থেকে আরও চার রোহিঙ্গার লাশ উদ্ধার করা হয়েছে, যারা দুদিন আগে সাগরে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ ছিলেন বলে ধারণা পুলিশের। টেকনাফ থানার ওসি মো. মাইনউদ্দিন খান বলেন, গতকাল মঙ্গলবার দুপুরে বঙ্গোপসাগরের মিঠাপানির ছড়া এলাকা থেকে দুই শিশু ও দুই রোহিঙ্গা নারীর লাশ উদ্ধার করা হয়। এর আগে সকাল থেকে দুপুর পর্যন্ত একই এলাকা থেকে দুই শিশু ও পাঁচ রোহিঙ্গা নারীর লাশ উদ্ধার করা হয় বলে তিনি জানান।

তিনি জানান, রোববার রাত ১০টার দিকে নাফ নদীর গোলারচর পয়েন্টে নৌকাডুবির পর এ নিয়ে মোট ২৯ রোহিঙ্গার লাশ উদ্ধার করা হলো। ধারণা করা হচ্ছে সবাই একই ঘটনায় প্রাণ হারিয়েছে।

আরও কেউ নিখোঁজ আছে কিনা পুলিশ খুঁজে দেখছে। গত ২৪ অগাস্ট রাতে বিদ্রোহী আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (এআরএসএ) রাখাইন রাজ্যে একসঙ্গে ৩০টি পুলিশ পোস্ট ও একটি সেনাক্যাম্পে হামলা চালানোর পর রাজ্যের পূর্বাঞ্চলের রোহিঙ্গা মুসলিম অধ্যুষিত গ্রামগুলোয় অভিযান শুরু করে মিয়ানমারের সেনাবাহিনী।

প্রাণ বাঁচাতে নতুন করে পাঁচ লাখের বেশি রোহিঙ্গা পালিয়ে প্রতিবেশী বাংলাদেশে আশ্রয় নেয়। এর আগেও লাখ চারেক রোহিঙ্গা বাংলাদেশে এসে রয়েছে। জাতিসংঘ মিয়ানমার সেনাবাহিনীর এ অভিযানকে ‘জাতিগত নির্মূল অভিযান বলে বর্ণনা করেছে। পালিয়ে আসার পথে রোহিঙ্গারা প্রায়ই নৌকাডুবির ঘটনায় প্রাণ হারাচ্ছে।

Share Button

     এ জাতীয় আরো খবর